Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে
    প্রশিক্ষণ

    বাংলাদেশি মেধাবীদের সম্মান জানালো হুয়াওয়ে

    May 3, 2019
    techzonetv-Seeds Closing 2019
    হুয়াওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে হুয়াওয়ের সদর দফতরে সিডস ফর দ্য ফিউচার ২০১৯-এর চূড়ান্ত পর্বে বাংলাদেশি শিক্ষার্থীরা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক ।। শেনজেন, চীন, ০৩ মে, ২০১৯: বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    চীনের শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে হুয়াওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন। তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন কাজ করে হুয়াওয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে গভীরভাবে সহায়তা করে চলেছে। “ভিশন ২০২১” বাস্তবায়নে হুয়াওয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    এ বছর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর ইয়ান লি ও ইথিওপিয়ার আরও ১০ জন শিক্ষার্থী।

    এ বছর শিক্ষার্থীরা চীনে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পেয়েছে ও সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। বেইজিংয়ে তারা চীনা ভাষার উপর কোর্স করেছে এবং চাইনিজ ক্যালিগ্রাফি ও তাইজি সম্পর্কে ধারণা পেয়েছে। শেনজেনে গিয়ে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, আইসিটির মূল প্রযুক্তিসমূহ, মোবাইল কমিউনিকেশনের বিভিন্ন জেনারেশন (১জি থেকে ৫জি), কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, এজ কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং ৪জি ও ৫জি বেইজ স্টেশন তৈরি সম্পর্কিত বিভিন্ন ধারণা ও প্রায়োগিক শিক্ষা পেয়েছে।

    প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ “সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ শীর্ষস্থানীয় পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়।

    বিশ্ববিদ্যালয়গুলোর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

    চীনে নিয়ে যাওয়ার আগে গত ৩ এপ্রিল রাজধানীর হোটেল আমারি-তে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় হুয়াওয়ে বাংলাদেশ।

    অনুষ্ঠানে শিক্ষার্থীরা ই-ট্রান্সপোর্ট, ই-এডুকেশন, সেইফ সিটি ও স্মার্ট সিটি, ই-ব্যাংকিং ও ই-গভর্ন্যান্স বিষয়ে প্রকল্প উপস্থাপন করে। সেখানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

    গত ১৯ এপ্রিল শিক্ষার্থীরা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং তার পরদিন শিক্ষার্থীদের ঘুরে দেখানো হয় চীনের মহাপ্রাচীর ও ফরবিডেন সিটি। এরপর বেইজিংয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বাগত জানায় হুয়াওয়ে কর্তৃপক্ষ। চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তী দুই সপ্তাহ জুড়ে শিক্ষার্থীরা চীনের বিশ্ববিদ্যালয়ে চীনা সংস্কৃতি বিষয়ে ধারণা লাভ করে এবং শেষে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও সর্বশেষ প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়া হয় শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে।

    সমাপনী অনুষ্ঠানে হুয়াওয়ের পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর ইয়ান লি বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ অসাধারণ গতিতে এগিয়ে চলছে যা সত্যিই চমৎকার। এই গতিতে আগালে তারা খুব শিগগির ডিজিটাল বাংলাদেশ-এ পরিণত হবে। এমন একটি দেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় প্রধান অংশীদার হওয়াটা হুয়াওয়ের জন্য অনেক গর্বের বিষয়। আমরা গত ২০ বছর এই দেশের আইসিটি বিভাগ তথা বাংলাদেশ সরকারের সাথে কাজ করে আসছি যা আগামীতেও অব্যাহত থাকবে। হুয়াওয়ে সবসময় বাংলাদেশ ও এর মেধাবীদের পাশে থাকবে। এটি একটি দারুণ ব্যাপার যে আমরা বাংলাদেশের দক্ষ ও মেধাবী তরুণ প্রজন্ম তৈরিতে অবদান রাখতে পারছি আমাদের সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে। আমরা যে তথ্য প্রযুক্তিভিত্তিক উন্নত ও সংযুক্ত বিশ্বের স্বপ্ন দেখি, আশা করি এই শিক্ষার্থীরাই হবে সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রপথিক। আশা করছি চীনে এই শিক্ষা সফরে এসে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ লাভ করেছে সেটা তাদের বাস্তব কর্মজীবনে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। সিডস ফর দ্য ফিউচার-২০১৯ সফল করতে যেসকল বাংলাদেশী হুয়াওয়ে কর্মকর্তা পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

    ‘সিডস ফর দ্য ফিউচার’ হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম, যা ২০০৮ সালে শুরু হয়। এখনও পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশ ও অঞ্চলে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা চালু হয়েছে। এ পর্যন্ত বিশ্বের ৩৫০টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছেন, যাদের মধ্যে ৩,৬০০ শিক্ষার্থী হুয়াওয়ের হেডকোয়ার্টারে শিক্ষা সফরে গিয়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনের জন্য নতুন নতুন আইসিটি মেধাবীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যে মেধাবী কর্মীর ঘাটতি রয়েছে তা দূর করা।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডিজিটাল ক্যাম্পাস তৈরির প্ল্যাটফর্ম এডুম্যান এর নতুন সংস্করণ উদ্বোধন
    Next Article অক্টাকোর প্রসেসর এবং বড় ডিসপ্লের ফোন আনলো সিম্ফনি

    সম্পর্কিত নিবন্ধ

    এবার দেশের শিক্ষকরাও পাবে জাপানি ভাষার প্রশিক্ষণ

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    ১৫ বছরে ৬৫ হাজার কোটি টাকা খরচ আইসিটিতে, বিশ্বমানে ভুটানের পেছনে

    রবির কর্মী ও এলিট গ্রাহকদের জন্য কোডার্সট্রাস্ট’র কোর্সে বিশেষ ছাড়

    ২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

    ব্যবসায়িক উৎকর্ষ সাধনে একাউন্টেন্টদের নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

    কক্সবাজারে চলছে ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন

    কাল থেকে শুরু বিডিনগ সম্মেলন

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    ডিআইইউ’র সাথে একাডেমিক ও কালচারাল সহযোগিতা সম্প্রসারণ

    এক বছরে ১০ লাখ উদ্যোক্তা বানাবে কাঞ্চন একাডেমি

    বিডিনগের অষ্টাদশ সম্মেলনের রেজিস্ট্রেশন চলছে

    ঢাকায় আয়োজিত হলো জিপি এক্সিলারেটরের বুটক্যাম্প

    গোপালগঞ্জে ‘জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    ডেটাথন তৃতীয় সংস্করণে বিজয়ীরা পেলো ১০ লাখ টাকার পুরস্কার

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.