Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া
    খবর

    ২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

    September 22, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

     ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের প্রান্তিক এলাকার ২৩ লাখ নারীকে ইন্টারনেট বিষয়ে তথা ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া। প্রশিক্ষণটি চলমান রয়েছে। এই প্রশিক্ষণ (ডিজিটাল লিটারেসি) চলবে বছরের বাকি সময় জুড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ ডিভাইস পার্টনার বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া।

    জিপি ইন্টারনেটের দুনিয়া সবার- প্রতিপাদ্য নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনটি সাড়া ফেলেছে প্রান্তিক এলাকার লোকজনের মাঝে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। অনুষ্ঠানে গ্রামীণফোন, নকিয়া এবং সেলেক্সট্রা লিমিটেডের ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি পরিচালনা করছে নকিয়া মোবাইলের একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর ও উৎপাদক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।

    টঙ্গীতে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় নকিয়ার ফোনগুলো তৈরি করছে এবং দেশের সর্বত্র বাজারজাত করছে দেশীয় এই প্রতিষ্ঠানটি।

    সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পরিচালিত এই ক্যাম্পেইনে দেশের প্রান্তিক নারীদের ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা পাচ্ছেন। ইন্টারনেটের ভালো-মন্দ, ব্যক্তি জীবনে এর ব্যবহার, ইন্টারনেটে কিভাবে নিরাপদ থাকা যায়- সেসব বিষয় তারা হাতে-কলমে শিখতে পারছেন। এই প্রশিক্ষণ নিলে তারা প্রযুক্তি বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারবেন যা তাদের উদ্যোক্তা হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে আসবে। গ্রামীণফোন এই ক্যাম্পেইনের মাধ্যমে এ পর্যন্ত ১৭টি জেলার ২৩ লাখের বেশি নারীকে ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে।

    নকিয়ার স্মার্টফোনগুলোর মধ্যে সি৩২, সি২২ ও সি১২-প্রো মডেলগুলো এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। নকিয়ার এই তিনটি মডেলের স্মার্টফোন সুলভ মূল্যে অফারের পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারকে আরও উৎসাহিত করার লক্ষ্যে গ্রামীণফোন ২৬ জিবি’র একটি ফ্রি ডাটা বান্ডেল (ইন্টারনেট) অফার করছে।

    ইন্টারনেট প্রশিক্ষণ গ্রামীণফোন নকিয়া প্রান্তিক নারী
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleস্বাধীন কমিশন হয়েও মন্ত্রণালয়ের নির্দেশ কেন শুনল বিটিআরসি, প্রশ্ন উপদেষ্টার
    Next Article দেশে এআই হাব করতে কোরিয়ার আগ্রহ প্রকাশ

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.