Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার
    আন্তর্জাতিক

    বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার

    April 5, 2023
    বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : মেটা এবং অলাভজনক পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং
    নেটওয়ার্ক (আইএফসিএন)- এর যৌথ উদ্যোগে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য
    ফ্যাক্ট-চেকিং বিষয়ে কোর্স চালু করা হয়েছে। বিনামূল্যের এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের ফ্যাক্ট-চেকিং
    সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

    কোর্সটির তিনটি মডিউলে ফ্যাক্ট-চেকিং, যাচাইকরণ ও সঠিক তথ্য প্রকাশ করা এবং স্বাস্থ্য সংক্রান্ত
    ভুল তথ্য ও বিভ্রান্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। ফ্যাক্ট-চেকিংয়ের জন্য তথ্যের যাচাইযোগ্যতা খুঁজে বের
    করা, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং সাংবাদিকদের কাজে সহায়তা করার জন্য প্রয়োজনীয় টুল ও পদ্ধতি
    শেখানোর মাধ্যমে সাংবাদিকদের প্রস্তুত করে তুলবে এই কোর্স।

    কোর্সটির অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এতে অংশ নিতে পারবেন। বর্তমানে ইংরেজি ও
    বাংলাসহ ১৫টি ভাষায় এই কোর্সে অংশ নেওয়া যাচ্ছে। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব।
    এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাংবাদিক, শিক্ষাবিদ ও আগ্রহী ফ্যাক্ট-চেকারদের এতে অংশ নেওয়ার জন্য
    উৎসাহিত করা হচ্ছে। সফলভাবে কোর্সটি শেষ করা অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

    মেটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনটিগ্রিটি পার্টনারশিপস ম্যানেজার আয়া লো বলেন, “ভুল তথ্য শনাক্ত
    করার জন্য মেটা-র কার্যক্রমে ফ্যাক্ট চেকিং খুবই দরকারি একটি বিষয়। এ ধরনের কোর্সের মাধ্যমে এশিয়া
    প্যাসিফিক অঞ্চলের মানুষদের দক্ষতার উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর সাহায্যে পুরো
    পদ্ধতিটির উন্নতি ঘটানো ও একে শক্তিশালী করে তোলা সহজ হবে।”

    আইএফসিএন-এর অন্তর্বতীর্কালীন পরিচালক ফারডি ওজসয় বলেন, “মেটা ও আইএফসিএন-এর যৌথ
    উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের জন্য বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে
    আইএফসিএন অংশগ্রহণকারীদের ভুল তথ্যের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় টুল প্রদান করছে।
    পাশাপাশি এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাংবাদিকতার মানকে আরও উন্নত করে তুলবে।”
    মেটা-র থার্ড পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের মাধ্যমে তথ্য ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে মেটা ও
    আইএফসিএন-এর ভূমিকা প্রয়োজনীয়। সাংবাদিকদের সাহায্য করার পাশাপাশি এই প্রোগ্রামগুলো এশিয়া
    প্যাসিফিক অঞ্চলে ভুল তথ্যের মোকাবেলায় ফ্যাক্ট-চেকারদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। বাংলাদেশে মেটা-র ফ্যাক্ট-চেকিং পার্টনাররা হলো এএফপি, ফ্যাক্ট ওয়াচ এবং বুম, যারা আইএফসিএন দ্বারা স্বতন্ত্রভাবে যাচাইকৃত।

    কোর্সটিতে বাংলায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://www.poynter.org/courses/fact-checking-
    fundamentals-bangla/

    ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক প্রশিক্ষণ মেটা
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লার্নিং এর উপর কর্মশালার নিবন্ধন শুরু
    Next Article বাংলালিংকের নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত হলো সোনালী ব্যাংক

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.