Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন সভাপতি শাহিদ-উল-মুনীর
    খবর

    বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন সভাপতি শাহিদ-উল-মুনীর

    April 3, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি, ২ এপ্রিল, ২০১৯ : তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) নতুন সভাপতি হয়েছেন মো. শাহিদ-উল-মুনীর।

    কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী শাহিদ-উল-মুনীর ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

    বিসিএস সভাকক্ষে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার বিদায়ী সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার নতুন সভাপতিকে স্বাগত জানান।

    ২০১৯-২০২০ মেয়াদের কমিটিতে বর্তমানে সহ-সভাপতি রয়েছেন ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশাররফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন।

    কমিটির সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সুব্রত সরকার।

    কমিটির অপর দুই পরিচালক হলেন মো. আছাব উল্লাহ খান জুয়েল ও মোস্তাফিজুর রহমান।

    শাহিদ-উল-মুনীর ১৯৯৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান এবং ইউনিকম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা।

    ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটিসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে তিনি পাঁচবার নির্বাচিত হন। ২০০৮-২০০৯ মেয়াদে কোষাধ্যক্ষ, ২০১০-২০১১ মেয়াদে পরিচালক এবং ২০১২-২০১৩ মেয়াদে তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

    ২০১৬-১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালে পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সমিতির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়াদি দক্ষতার সঙ্গে দেখভাল করেছেন।

    নির্বাচন বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস বিসিএস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিপ্রপার্টির মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি কিনতে পারবেন সারজার প্রবাসীরা
    Next Article ২৬ লাখ সিম বন্ধ হচ্ছে এপ্রিলে !

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.