Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাজারে আসছে গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোন
    আন্তর্জাতিক

    বাজারে আসছে গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোন

    May 10, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা  ডেস্ক : শিগগিরই বাজারে আসছে গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্র্যান্ড পিক্সেলের নতুন মডেল পিক্সেল ৮এ। স্মার্টফোনটিতে থাকছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর নানা ফিচার। ব্যবহারকারীরা সাধারণত গুগলের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেটেড ভার্সন বা সুবিধা পেয়ে থাকেন। এআই প্রযুক্তির ক্যামেরার কারণে গুগল পিক্সেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে।
    সম্প্রতি গুগল ঘোষণা দেয় কোম্পানিটি শিগগিরই বাজারে নতুন পিক্সেল ৮-এর ছোট সংস্করণ অর্থাৎ পিক্সেল ৮এ আনতে যাচ্ছে। এর পরই ব্যবহারকারীদের মাঝে ফোনটি নিয়ে ব‌্যাপক আগ্রহ দেখা গেছে।
    গুগল ব্লগের এক প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ৮-এ ৬.১ ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশনে রয়েছে ওলেড ডিসপ্লের সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২ হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
    এছাড়া নতুন পিক্সেল ৮ সিরিজের পিক্সেল ৮এ তে গরিলা গ্লাস-৩ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব প্রসেসর টেনসর জি-৩। স্মার্টফোনটিতে ৮ জিবি র‌্যামসহ ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজের দুই ভার্সনের ফোন পাওয়া যাবে।
    ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে স্মার্টফোনটিতে থাকছে ওআইএসসহ ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স । উভয় ক্যামেরা থেকে ফোরকে রেজুলিউশনের ভিডিও ধারণ করা যাবে। স্মার্টফোনটিতে ম্যাজিক এডিটর ও আল্ট্রা এইচডিআর ইত্যাদির মতো এআইভিত্তিক ক্যামেরা প্রযুক্তি দেয়া হয়েছে।
    এরই মধ্যে উত্তর আমেরিকা, ভারত এবং অন্যান্য কয়েকটি দেশে নতুন মডেলের ফোনটির প্রি-অর্ডার শুরু করেছে। চারটি কালারে স্মার্টফোনটি শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানি সংশ্লিষ্টরা।
    ১২৮ জিবি মডেলটির দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার এবং ২৫৬ জিবি ভেরিয়েন্টটির দাম ধরা হয়েছে ৫৫৯ ডলার। গ্রাহকরা স্মার্টফোনটিতে ৭ বছরের পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে বলে জানিয়েছে গুগল।
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরিয়েলমি সি৬৫ এখন বাজারে; চলছে মেগা অফার
    Next Article সুখবর ! বাংলাদেশ থেকে টিকটকে বিজ্ঞাপন-সুবিধা চালু

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.