Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » বিটিআরসির শোকজের জবাব দিয়েছে গ্রামীণফোন
    অর্থ ও বাণিজ্য

    বিটিআরসির শোকজের জবাব দিয়েছে গ্রামীণফোন

    July 15, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: কলড্রপ ইস্যুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেয়া শোকজের জবাব গ্রামীণফোন (জিপি) দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    সোমবার (১৫ জুলাই) রাজধানীর এক হোটেলে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

    পলক বলেন, কলড্রপ ইস্যুতে বিটিআরসির দেয়া শোকজের জবাব দিয়েছে গ্রামীণফোন। তাদের জবাবের বিশ্লেষণ চলছে। জবাব সন্তোষজনক মনে না হলে জরিমানা করা হবে জিপিকে।

    এর আগে ৩ জুলাই, বিটিআরসি কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, তা জানাতে শীর্ষ অপারেটর গ্রামীণফোনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে, জিপিকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বিটিআরসি। এছাড়া চুলচেরা বিশ্লেষণ চলছে অন্য অপারেটরদের সেবা ও নেটওয়ার্ক নিয়েও।

    আরও পড়ুন: গ্রামীণফোনকে শোকজ, অর্থদণ্ড হতে পারে ৩০০ কোটি

    এছাড়া গত বৃহস্পতিবার (১১ জুলাই) ইন্টারনেটের ধীরগতি ও কলড্রপসহ কাঙ্ক্ষিত গ্রাহক সেবা দিতে না পারার অভিযোগে গ্রামীণফোনের পর রবি ও বাংলালিংককেও শোকজ করেছিল বিটিআরসি।

    বিটিআরসির তথ্যমতে, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএবার বাজার মাতাবে অনারের এআই ফোন !
    Next Article এআই ফিচারসহ গিগাবাইটের নতুন গেমিং মনিটর এখন বাজারে

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.