Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিটিসিএল এর গ্রাহক সেবা অটোমেশন করার নির্দেশ টেলিযোগাযোগ মন্ত্রীর
    খবর

    বিটিসিএল এর গ্রাহক সেবা অটোমেশন করার নির্দেশ টেলিযোগাযোগ মন্ত্রীর

    April 5, 2019
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি রিপোর্ট, ঢাকা ৪ এপ্রিল, ২০১৯ : গ্রাহক সেবা অটোমেশন করে বিটিসিএলকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য লাগসই কর্মসূূচি গ্রহণ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

    নির্বিঘ্নে গ্রাহক সেবা নিশ্চিত করা, বিদ্যমান জনবলকে  আধুনিক প্রযুক্তির উপযোগী করে তৈরি এবং বিডি ডোমেইন নিবন্ধন ফি এবং টেলিফোন সংযোগের ডিমান্ড নোট পদ্ধতি পরিবর্তনেরও নির্দেশ দেন তিনি।

    আজ ঢাকার ইস্কাটনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির  কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

    মোস্তাফা জব্বার বলেন, বিটিসিএলকে জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতা, নিষ্ঠা এবং সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ এবং উপ-মহাব্যবস্থাপক খান আতাউর রহমান বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে বিটিসিএল পরিচালিত বিভিন্ন কর্মকান্ড মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী প্রতিটি কর্মকান্ডের ওপর সুচিন্তিত মতামত ওপরামর্শ ব্যক্ত করেন।

    ডিমান্ড নোট পদ্ধতির পরিবর্তন  ঘটিয়ে অটোমেশন পদ্ধতিতে ঘরে বসেই যাতে গ্রাহক  সেবা  পেতে পারেন এ বিষয়ে করণীয় নিয়েও দিক- নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

    মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী আজ বিশ্বের শীর্ষ পাঁচ ক্রমবর্ধমান অর্থনৈতির দেশের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। অগ্রগতির অগ্রযাত্রা আরও বেগবান করতে ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে তারই দিক নির্দেশনায় বাংলাদেশ ৫জি প্রযুক্তির যুগে প্রবেশ করার প্রস্তুতি সম্পন্ন করছে।

    শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য যাতে না হয় সেই লক্ষ্যে দেশের ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্কসমূহ ৫জি উপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

    তিনি বিটিসিএল এর  টেলিফোন ভিত্তিক ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা এডিএসএল ও জিপন কিভাবে আরো গ্রাহক আকৃষ্ট করা যায় সে বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি এই প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির বিষয়টির ওপরও তিনি আলোকপাত করেন।

    ডাক ও টেলিযোগাযোগ সচিব, যে কোন অন্যায়ের সাথে মাথা নত না করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদেরকে নতুন উদ্যোমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।

    বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল মোস্তাফা জব্বার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআগামীকাল দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে বিশ্বের প্রথম ফাইভজি
    Next Article রবি’র মাই স্পোর্টসে আইপিএল

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.