Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিদ্যুৎ খরচ সাশ্রয়ে ওয়ালটনের সোলার ব্যাকআপ
    অন্যান্য

    বিদ্যুৎ খরচ সাশ্রয়ে ওয়ালটনের সোলার ব্যাকআপ

    October 5, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: সাশ্রয়ী, নবায়নযোগ্য ও  পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ওয়ালটন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে সোলার হাইব্রিড আইপিএস। ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড এই সিস্টেম একইসাথে সৌর শক্তি এবং গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার এর মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। যার ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে সেই সাথে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।

    ১২০০ ওয়াট থেকে ৫,৫০০ ওয়াট পর্যন্ত ৫টি ভিন্ন মডেলে ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে। সেই সাথে রয়েছে ১২০০ ও ৩২০০ ওয়াটের ইনভার্টার ও ব্যাটারি প্যাকেজ।

    এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, জীবাস্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে যেমন খরচ বেশি হয় তেমনই পরিবেশের মারাত্বক ক্ষতি হয়। ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস ব্যবহারের মাধ্যমে আমরা যেমন একদিকে পরিবেশ সুরক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবো তেমনই সাশ্রয় হবে আমাদের দৈনন্দিন বিদ্যুৎ খরচ। এরফলে জাতীয় গ্রিডের ওপর চাপ কম পড়বে। সামগ্রিকভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে। দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বাসস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার স্মার্ট সমাধান ওয়ালটনের সোলার হাইব্রিড আইপিএস।

    ওয়ালটনের প্রকৌশলীগণ জানান, ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের হাইব্রিড সোলার আইপিএস এর প্রধান সুবিধা হলো এটি ২০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে। সোলার প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টি রিফ্লেক্টিভ, হাইড্রোফোব্রিক কোটিংযুক্ত প্যানেল যা সূর্যের আলোকে অধিক হারে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করতে পারে। উন্নত প্রযুক্তির এই প্যানেল স্বল্প আলোতেও অধিক হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

    তারা আরো জানান, বৈরি আবহাওয়াতেও সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য ওয়ালটনের ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের এই প্যানেল শক্তিশালী এলুমিনিয়াম স্ট্রাকচারে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ‘আর্ক’ ব্র্যান্ডের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন মনো সোলার প্যানেল অধিক বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। এই পানেলগুলো আইএসও ৯০০১, টিউভি পিআইডি-ফ্রি সিই আইইসি ৬১২১৫/৬১৭৩০/৬১৭০১/৬২৭১৬ সনদপ্রাপ্ত।

    এছাড়া ওয়ালটনের হাইব্রিড ইনভার্টার এ রয়েছে পিউর সাইন ওয়েভ, সহজ ইউজার মডিউল, এমপিপিটি চার্জিং মোড, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি অপটিমাইজিং ফিচার সহ আরো সব ফিচার। এতে ব্যবহৃত হয়েছে ক্ষয় ও শর্ট সার্কিটরোধী দ্রুত চার্জ হওয়ার প্রযুক্তি। ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস সহজে ইন্সটল করা যায়।

    জানা গেছে, ১২০০ ভিএ ইনভার্টার ও ২টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৮৭,০০০ টাকা। ১২০০ ভিএ ইনভার্টার ও ৩টি সোলার প্যানেল যুক্ত ওয়ালটন সোলার হাইব্রিড আইপিএস এর মূল্য ৯৮,৫০০ টাকা। আর ৩২০০ ভিএ ইনভার্টার ও ৪টি সোলার প্যানেল যুক্ত মডেলটির মূল্য ১৭৫,৫০০ টাকা। ৩২০০ ভিএ ইনভার্টার ও ৮টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ২৯৫,০০০ টাকা। ৫৫০০ ভিএ ইনভার্টার ও ১০টি সোলার প্যানেল যুক্ত মডেলের মূল্য ৪৬৫,০০০ টাকা।

    অন্যদিকে ১২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ৭৯,৫০০ টাকা এবং ৩২০০ ভিএ ইনভার্টার ও ব্যাটারি যুক্ত আইপিএস প্যাকেজের মূল্য ১৫৮,০০০ টাকা।

    ওয়ালটনের সোলার প্যানেলে থাকছে ২০ বছর, ব্যাটারিতে ১২ মাস ও সোলার ইনভার্টার-এ ১৮ মাসের ওয়ারেন্টি সেবা।

    ক্রেতারা ‘আর্ক’ (arc) ব্র্যান্ডের সোলার হাইব্রিড আইপিএস ক্রয় করতে পারবেন নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে। এছাড়া অনলাইনে ওয়ালটন প্লাজা (https://eplaza.waltonbd.com/index.php?route=product/category&path=240_1099) অথবা

    ওয়ালটন ডিজিটেক (https://waltondigitech.com/products/power/solar-hybrid-ips) ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করা যাবে।

    ওয়ালটন ওয়ালটন ই-প্লাজা ওয়ালটন সোলার ব্যাকআপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে হতে যাচ্ছে ড্রোন কারখানা !
    Next Article সামিটের হাতে জিম্মি বাংলাদেশের ইন্টারনেট খাত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.