Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিপিও সামিট : বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম
    আউটসোর্সিং

    বিপিও সামিট : বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম

    April 18, 2019
    techzonetv-University Of Dhaka
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    স্টাফ রিপোর্টার ।। ১৭ এপ্রিল, ২০১৯ : আগামী ২১ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বিপিও সামিট ২০১৯’।

    সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) যৌথ উদ্যোগে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

    সামিটকে সফল করার জন্য সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে অ্যাক্টিভেশন কার্যক্রম।

    ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা সিটি কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও কলেজ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি বাংলা কলেজসহ মোট ৩০টি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

    techzonetv-World University Of Bangladesh

    অ্যাক্টিভেশন কার্যক্রমে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ আইসিটি বিভাগের কর্মকর্তা ও বাক্যের কার্যনিবাহী কমিটির সদস্যরা।

    প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশনে শিক্ষার্থীদের আগ্রহ দেখা গেছে। শিক্ষার্থীরা অ্যাক্টিভেশনের বক্তাদের কাছে বিপিওর বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পড়াশোনা অবস্থায় কিভাবে বিপিও সেক্টরে কাজ যায় সে বিষয় জানতে চায় শিক্ষার্থীরা।

    এ সময় বক্তারা শিক্ষার্থীদের বিপিও সেক্টরে কাজের ক্ষেত্র এবং বিপিও খাতে ভবিষ্যতের কাজ সম্পর্কে ধারণা দেয়। এছাড়া সেমিনারে শিক্ষার্থীদের বিপিও সামিট বাংলাদেশ ২০১৯ ও বিপিওয়ের প্রয়োজনীয়তা সর্ম্পকে ধারণা দেওয়া হয়।

    রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুই দিনের ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৯’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

    আয়োজকদের পক্ষ জানানো হয়, দুই দিনের আয়োজনে দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং বিপিও খাতের সঙ্গে জড়িতরা অংশ নেবেন।

    প্রযুক্তি ব্যবসা বিশেষ করে আউটসোর্সিং ব্যবসা পরিচালনা, ব্যবসার উন্নয়ন ও বিনিয়োগের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব-দরবারে ইতিমধ্যে পরিচিয় পেয়েছে। এবারের আয়োজনে দেশের আউটসোসিং খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

    সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বিপিও খাতের বিভিন্ন উদ্যোগ বিশ্বের কাছে তুলে ধরা হবে। বিপিও খাতে দক্ষ ও পর্যাপ্ত জনবল তৈরিও এই সামিটের অন্যতম লক্ষ্য।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনে আউটসোর্সিং সেবা, পরবর্তী প্রজন্মের ধারণাগুলো প্রদর্শন করা হবে। সময়ের আলোচিত সেবা বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

    গত তিন বারের সফল আয়োজনের এবার আরও বড় পরিসরে বিপিও সামিট আয়োজন করা হবে। বিপিও খাতে ২০২১ সালের মধ্যে ১ লাখ কর্মসংস্থাণ সৃষ্টি লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা করেন আয়োজকরা।

    এবারের আয়োজনে ৬০ জন স্থানীয় বক্তা, ২৫ জন আন্তর্জাতিক বক্তা অংশগ্রহণ করবে। এবারের বিপিও সামিটে ১৩টি সেমিনার, কর্মশালা ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

    techzonetv-University Of Dhaka

    আয়োজনে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) ইত্যাদি।

    বিপিও সামিট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআজ থেকে কুমিল্লায় শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা
    Next Article তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ

    সম্পর্কিত নিবন্ধ

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

    ১ হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চায় জাপান

    বাক্কোর নেতৃত্বে তানভীর ইব্রাহীম ও ফয়সল আলিম

    মিরপুরে ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু

    ঢাকায় আয়োজিত হলো জিপি এক্সিলারেটরের বুটক্যাম্প

    এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা

    প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ

    বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

    চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিপিও সামিট বাংলাদেশ

    বিপিও সামিট এর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

    আগামী দিনে মেধায় বিনিয়োগই হবে সবচেয়ে লাভজনক বিনিয়োগ : মোস্তাফা জব্বার

    প্রতিদিন ১ টাকা প্রিমিয়ামে এক লাখ টাকার বেশি স্বাস্থ্য বীমা পাবে বাইকাররা

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.