Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ
    আউটসোর্সিং

    প্রথমবারের মত স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেট কোর্স চালু করল বাংলাদেশ

    May 3, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রকল্প (আইডিয়া) বিভিন্ন পর্যায়ের স্টার্টআপ ফাউন্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করছে। আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্ট শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৩টি সার্টিফিকেট কোর্সে মোট ৯০জন উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সে আবেদন গ্রহন এর শেষ সময় ৫ই মে ২০২৪।
    স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং স্টুডেন্ট টু স্টার্টআপ ভেঞ্চারস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই একাডেমীক কোর্সগুলোর সেশন ও অন্যান্য কার্যক্রম ১২ই মে হতে ১৩ই জুন পর্যন্ত আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইডিয়া প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
    আইডিয়া একাডেমী জুন-২৪ কোহোর্টের তিনটি কোর্সগুলো হলঃ  নিজস্ব কোনো ব্যবসায়িক আইডিয়া নেই কিন্তু উদ্যোক্তা হতে আগ্রহী এমন তরুণ-তরুণীদের জন্য ৮টি সেশন এর  ২০ ক্রেডিটের আইডিয়েশন ও বিজনেজ মডেল সংক্রান্ত কোর্স ভ্যাল্যু সিস্টেম ১০১; নিজস্ব বিজনেস আইডিয়া রয়েছে কিন্তু পরবর্তী ধাপে যাবার জন্য করণীয় সম্পর্কে শিখতে ইচ্ছুকদের জন্য ১২টি সেশন এর ৩০ ক্রেডিটের বেসিক অফ ইনোভেশন, অন্ট্রাপ্রেনারশিপ ও স্টার্টআপ সংক্রান্ত কোর্স আইডিয়া বেসিক ১০১; ইতোমধ্যে নিজের একটি স্টার্টআপ নিয়ে কাজ করছেন এবং আইডিয়া প্রকল্প হতে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের জন্য ১২টি সেশন বিশিষ্ট ৩০ ক্রেডিটের স্টার্টআপ লেজিসলেশন, ডকুমেন্টেশন, ফিন্যান্স, একাউন্টিং এবং ইউনিট ইকোনোমিক্স সংক্রান্ত কোর্স স্টার্টআপ ৩০১।
    কোর্সগুলো সম্পূর্ণরূপে সরকারী অর্থায়নে করানো হবে ফলে এই সংশ্লিষ্ট কোনো আবেদন বা সার্টিফিকেশন ফি নেই। কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করতে হবেঃ https://idea.gov.bd/courses.
    উল্লেখ্য, ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। সারাদেশের তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টার্টআপ ফাউন্ডারসহ বিভিন্ন পর্যায়ে ইনোভেশন এবং অন্ট্রাপ্রেনারশিপ সংক্রান্ত প্রশিক্ষণ, কোচিং, মেন্টরিং, ইত্যাদির  পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য এই উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করার (আইডিয়া) প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল।
    আইডিয়া প্রকল্প থেকে ৩৮৫টিরও বেশি স্টার্টআপদের প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা এবং প্রায় ২ হাজারেরও বেশি নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি হতে প্রতি রাউন্ডে ৫ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি ইনভেস্টমেন্ট এর সুযোগ রয়েছে। এর পাশাপাশি আইডিয়া প্রকল্প হতে বিভিন্ন কোচিং, ট্রেনিং, মেন্টরিং এবং নেটওয়ার্কিং এর সুবিধা আর্লি স্টেজের স্টার্টআপদের জন্য প্রদান করা হয়।  ইতোমধ্যে আইডিয়া আইন অনুমোদনের মাধ্যমে একাডেমি হিসেবে এটিকে প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সকল সুযোগ-সুবিধাগুলোকে টেকসইকরণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রায় ২৫০০ স্টার্টআপ প্রায় ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিগত এক যুগে প্রায় ১ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পেয়েছে। এর পাশাপাশি তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
    আইডিয়া প্রকল্প
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরিটেইল ব্যাংকিং সেবা সহজ করতে প্রাইম ব্যাংক-হিসাবী’র অংশীদারিত্ব
    Next Article গ্রামীণফোনের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.