Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।
    আউটসোর্সিং

    বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

    April 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড তাদের একটি জনপ্রিয় কম্পিউটার প্রোগ্রামিং কোর্সের অর্ধেক অনলাইনে উন্মুক্ত করেছে, যেটা শেখাবেন স্ট্যানফোর্ড অধ্যাপকেরা। ‘কোড ইন প্লেস’ নামের এই অনলাইন কোর্সের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই প্রোগ্রামিং ভাষা শেখার কোর্সে অংশ নিতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ের পিচ ল্যাব ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্ট হলো কোড ইন প্লেস। স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দুজন অধ্যাপক, ক্রিস পিচ ও মেহরান সাহামি এই প্রকল্পের উদ্যোক্তা।

    করোনার কারনে এক বছর বন্ধ থাকার পর বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয় তাদের এই অনলাইন কম্পিউটার প্রোগ্রামিং শেখার কোর্সটি আবারও শুরু করেছে। ছয় সপ্তাহের এই অনলাইন কোর্সের কয়েকটি পর্যায় রয়েছে। প্রতি সপ্তাহে একটি করে বিষয়ের একাধিক ভিডিও ক্লাস করতে হয়। ছয় সপ্তাহের বিষয়বস্তুতে রয়েছে—কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অব কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিক্স এবং লিস্ট ও ডিকশনারি। এর ভিডিও ক্লাসগুলো নিজের সময়মতো করে দেখে নেওয়া যায়। কিন্তু প্রতি সপ্তাহে একজন ‘সেকশন লিড’ বা মেন্টরের সঙ্গে অনলাইন ক্লাসে যোগ দিতে হয়। এটি সেকশন লিডের সময় অনুসারে অনুষ্ঠিত হয়। কোর্স চলাকালীন অনুশীলন ছাড়াও তিনটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে। কোর্স শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজের একটি প্রকল্পও সম্পন্ন করতে হয়। সম্পূর্ণ কোর্সটি পাইথন প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সম্পন্ন করা হয়।

    এ কোর্সটি অবশ্যই ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। প্রতি সপ্তাহে একাধিক ভিডিও ক্লাস ছাড়াও একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইনে রিভিউ করার সুযোগ আছে। কোন কোন সময় স্ট্যানফোর্ডের ছাত্ররা এই অনলাইন রিভিউ কোর্সের মেন্টর হিসেবেও কাজ করেন।

    কোড ইন প্লেস কোর্সের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং শেখার ব্যাপারে কথা বলতে গিয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, এই কোর্স করার মাধ্যমে প্রোগ্রামিং এ দক্ষ হয়ে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করেছে। সাধারণত আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন নির্দিষ্ট কোর্স শুরু করলেও পারিপার্শ্বিক বিভিন্ন কারনে শেষ করতে পারেনা। কিন্তু এই কোর্সটি যেহেতু একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে এবং সেকশন লিডারের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, তাই শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট রুটিনের মধ্যে থেকে কোর্সটি শেষ করতে পারবে। আর এই কোর্সের জন্য কোনো টাকা খরচও হবে না।

    এর আগে ২০২১ শিক্ষাবর্ষে মোট ২২ হাজার শিক্ষার্থী এই কোর্সের মাধ্যমে পাইথন প্রোগ্রামিংয়ে হাতেখড়ি নিয়েছেন। তাঁদেরকে মেন্টরিং করেছেন ২ হাজার ২০০ জন সেকশন লিড। শিক্ষার্থী হওয়া ছাড়াওএই কার্যক্রমের শিক্ষক বা মেন্টর হিসেবে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রোগ্রামার হিসেবে কর্মরত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাঁরা কম্পিউটার প্রোগ্রামিং শিখছেন কিংবা এর আগে যাঁরা কোড ইন প্লেসের শিক্ষার্থী ছিলেন, তাঁরাও এই প্রকল্পে সেকশন লিড হওয়ার জন্য আবেদন করতে পারেন। সেকশন লিডদের পাইথন প্রোগ্রামিংয়ের লিস্ট ও ডিকশনারি পর্যন্ত দক্ষতা থাকা প্রয়োজন। নির্বাচিত হলে সেকশন লিডদের ‘আর্ট অব কম্পিউটার সায়েন্স টিচিং’-এর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

    শিক্ষার্থী কিংবা সেকশন লিড হিসেবে এই অনলাইন কোর্সে অংশগ্রহণের জন্য https://codeinplace.stanford.edu- এই ঠিকানার ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ এপ্রিল ২০২৩। বাংলাদেশ থেকেও এই কোর্সের শিক্ষার্থী কিংবা সেকশন লিড হিসেবে এই অনলাইন কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। এই প্রকল্পের উদ্যোক্তাদের একজন অধ্যাপক ক্রিস পিচ কোর্সের অংশগ্রহণকারী বাংলাদেশের সব শিক্ষার্থী, সেকশন লিড ও পাঠক্রম প্রণেতাদের অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি চলতি ব্যাচে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আহ্বান জানিয়েছেন।

    পাইথন প্রোগ্রামিং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরমজান মাসের কেনাকাটা ও ঈদ উৎসবকে ঘিরে ইশো’র মেগা সেল
    Next Article কোকা-কোলা ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে প্রতিদিন ৪,০০০ মানুষের সাথে ইফতার শেয়ার করা হবে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.