Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » আজ থেকে কুমিল্লায় শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা
    খবর

    আজ থেকে কুমিল্লায় শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা

    April 18, 2019
    techzonetv-bcs presser
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    কুমিল্লা প্রতিনিধি ।। ১৭ এপ্রিল, ২০১৯ : আজ (বৃহস্পতিবার) থেকে কুমিল্লায় শুরু হচ্ছে বৃহত্তম কম্পিউটার মেলা।

    বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১৯’ কুমিল্লা আইটি পার্কে অনুষ্ঠিত হচ্ছে।

    এ অঞ্চলের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ২২ এপ্রিল পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

    ১৭ এপ্রিল (বুধবার) দুপুরে কুমিল্লা আইটি পার্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন।

    তিনি আরো জানান, ১৮ এপ্রিল সকাল ১১ টায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো কুমিল্লা ২০১৯’ প্রদর্শনীর উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার সাহা এবং বিসিএস এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।

    এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএসের কুমিল্লা শাখার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বুলবুল।

    সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিসিএসের কুমিল্লা শাখার চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বুলবুল।

    তিনি জানান, প্রায় ৩০,০০০ বর্গফুট স্থান জুড়ে ৮টা পণ্য প্রদর্শনী কেন্দ্র, ৩২ টি ষ্টল এবং ৫টি প্যাভেলিয়নে এসব প্রযুক্তি সামগ্রী প্রদর্শিত হবে। ডিজিটাল জীবনধারাভিত্তিক পণ্য ও সেবার এ বর্ণিল প্রদর্শনীতে খোঁজ মিলবে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার নতুন সব আবিষ্কারের। সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীতে বিশেষ ছাড় ও উপহারসহ কেনাকাটা করা যাবে পছন্দের তথ্যপযুক্তি পণ্য।

    প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি খাতে দেশের অন্যতম অর্থনৈতিক বলয় খুলনার অসীম সম্ভাবনা, কর্মপ্রচেষ্টা ও রূপকল্প নান্দনিকভাবে উপস্থাপন করা হবে।

    এ প্রদর্শনীতে দেশী-বিদেশী নামকরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে নতুন প্রযুক্তি, কলাকৌশল, প্রযুক্তিপণ্য ও সেবা এবং তা নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ প্রসারিত হবে।

    বুলবুল বলেন, প্রদর্শনী চলাকালে ২টি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনী প্রাঙ্গনে ২১ এপ্রিল বেলা ১১ টায় ‘অপরটুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অব ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং’ এবং ২২ এপ্রিল একই সময়ে ‘আইসিটি বেজড ক্যারিয়ার ফর আইটি অ্যান্ড নন আইটি প্রফেশনালস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

    সেমিনার সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী, প্রোগ্রামার এসব সেমিনারে প্রবন্ধ পাঠ ও আলোচনায় অংশ নেবেন।

    মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রোবট প্রদর্শনী। প্রদর্শনীতে দর্শনার্থীরা রোবটের সঙ্গে কথোপকথনের সুযোগ পাবেন।

    শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রয়েছে গেমিং কনটেস্টও। কুইজ কনটেস্টে অংশ নিতে পারবে যে কেউ। সেলফি কনটেস্টে অংশ নিয়েও দর্শনার্থীরা আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন।

    মেলায় ওয়াই ফাই-এর মাধ্যমে ইন্টারনেট ফ্রি ব্যবহারের সুযোগ থাকছে দর্শনার্থীদের।

    মানবতার কল্যাণে ২০ এপ্রিল বেলা ১১ টায় মেলা প্রাঙ্গনে আয়োজন করা হবে রক্তদান কর্মসূচি। তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সচেতন করার পাশাপাশি মানব কল্যাণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।

    এছাড়া ফ্রি ওয়াই-ফাই ও গেমিং জোন, সেমিনার, র‌্যাফেল ড্র এবং আকর্ষণীয় ছাড়ে কেনাকাটার সুযোগ থাকবে। প্রদর্শনীতে প্রবেশ মূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখানো সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও মেলার বিক্রিত টিকেট নিয়ে সমাপনী দিনে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। আর এতে থাকবে বিভিন্ন আকর্ষণীয় উপহার। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।

    সংবাদ সম্মেলনে বিসিএস কুমিল্লা শাখার ভাইস চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মুকুল, বিসিএস সদস্য এম এ বাতেন, ফরহাদ উল্লাহ মজুমদার এবং অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    বিসিএস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article‘বিগ বৈশাখী সেল’ ক্যাম্পেইন আনল রবিশপ
    Next Article বিপিও সামিট : বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.