Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিশ্বমঞ্চে এখন বাংলাদেশের শিক্ষক বাতায়ন
    আন্তর্জাতিক

    বিশ্বমঞ্চে এখন বাংলাদেশের শিক্ষক বাতায়ন

    May 31, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সবোর্চ্চ স্বীকৃতি জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪’ অর্জন করেছে এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর ‘শিক্ষক বাতায়ন’। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য তৈরি সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম-শিক্ষক বাতায়ন (teachers.gov.bd) এবছর ‘ক্যাপাসিটি বিল্ডিং’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩০ মে) এই পুরস্কার প্রদান করা হয়।

    আইটিইউ-এর ডিরেক্টর (টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরো) ড. কসমাস লাকিসন যাভাযাভা-এর হাত থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর জুনাইদ আহ্‌মেদ পলক ও এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোল্লা মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন ।

    এছাড়া, এই বছর বাংলাদেশ থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম (বৈঠক)’ বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিজ ক্যাটাগরিতে উইনার এবং ইউনিসেফ বাংলাদেশ এর ‘ওকে, দ্য পিরিয়ড ট্র্যাকার অ্যাপ ফর গার্লস বাই গার্লস’ ই-হেলথ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

    শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই-এর যৌথ উদ্যোগে ২০১৩ সালে চালু হওয়া শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মটি শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরের মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দিচ্ছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এছাড়াও এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষকগণ করোনাকালীন সময়ে ব্লেন্ডেড পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষকগণ দেশের যেকোনো প্রান্ত থেকে শ্রেণিকক্ষে ব্যবহার উপযোগী কনটেন্ট তৈরি করে আপলোড ও ডাউনলোড করতে পারছেন। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও আইসিটিতে দক্ষ শিক্ষক তৈরি করতে শিক্ষক বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উক্ত প্ল্যাটফর্মে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বিভিন্ন বিষয়ের অডিও, ভিডিও, অ্যানিমেশন, চিত্র, ডকুমেন্ট, প্রকাশনা ইত্যাদি কন্টেন্ট সংরক্ষিত রয়েছে। এইসব কনটেন্ট ব্যবহার করে শিক্ষকগণ মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষা প্রদান করছেন। শিক্ষক বাতায়নের নিবন্ধিত সদস্য ৬.৩৫ লক্ষেরও অধিক। কনটেন্টের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজারেরও অধিক, যা শিক্ষকরা পাঠদানে ব্যবহার করছেন।

    উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবছর জমা দেওয়া ১০৪৯টি প্রকল্প/ উদ্যোগ থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পকে ভোটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ডব্লিউএসআইএস পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচন করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবছর ১৮টি প্রজেক্টকে উইনার ও ৭২টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়।

    এটুআই কর্তৃক জনগণের হাতের মুঠোয় ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে বাস্তবায়িত অসংখ্য উদ্ভাবনী উদ্যোগের মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ বিগত বছরগুলোতে ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করেছে। উক্ত উদ্যোগগুলো যথাক্রমে ২০১৪ সালে ডিজিটাল সেন্টার; ২০১৫ সালে জাতীয় তথ্য বাতায়ন; ২০১৬ সালে সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস, পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র, শিক্ষক বাতায়ন ও কৃষকের জানালা; ২০১৭ সালে মাল্টিমিডিয়া টকিং বুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসিন প্রকল্প, নাগরিক সেবা উদ্ভাবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও ই-নথি; ২০১৮ সালে মুক্তপাঠ ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম; ২০১৯ সালে শিক্ষক বাতায়ন ও মোবাইলের মাধ্যমে বয়স যাচাই ও বিবাহ নিবন্ধন প্রকল্প; ২০২০ সালে ই-বিজনেস ক্যাটাগরিতে একশপ ও ই-এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে দক্ষতা, কর্মসংস্থান ও এন্টারপ্রেনারশিপ বিষয়ক সমন্বিত ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এবং ২০২৩ সালে আইসিটি এপ্লিকেশন: বেনেফিটস ইন অল অ্যাসপেক্টস অব লাইফ’ ক্যাটাগরিতে কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার।

    এটুআই জুনাইদ আহমেদ পলক ডব্লিউএসআইএস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article‘সাংবাদিকদের তথ্য প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই নতুবা ছিটকে পড়তে হবে’
    Next Article নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা আনলো ডাহুয়া, থাকছে বিক্রয়োত্তর সেবা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.