Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বিসিএস এর দায়িত্ব হস্তান্তর; তৃতীয়বারের মতো সভাপতি সুব্রত সরকার
    খবর

    বিসিএস এর দায়িত্ব হস্তান্তর; তৃতীয়বারের মতো সভাপতি সুব্রত সরকার

    May 1, 2024
    বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ; তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার
    বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ; তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদকালের নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিয়েছে বিসিএস এর কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৪)। তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিএস এর বর্তমান কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

    ২৯ এপ্রিল সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২২-২০২৪ কার্যনির্বাহি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা একে অন্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    ২০২২-২০২৪ কার্যনির্বাহীর কমিটির বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এবং নবনির্বাচিত কমিটি। বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিসিএস এ যারা দায়িত্ব নিয়েছেন তারা প্রযুক্তি খাতে আমাদের সহকর্মী এবং ভাই। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।

    তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করে ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে সদস্য বান্ধব এবং তথ্যপ্রযুক্তি খাতে এই সংগঠনকে এগিয়ে নিতে ‘মেম্বার ভয়েস’ বদ্ধ পরিকর। ২০২৪-২৬ নির্বাচনে বিসিএস সদস্যদের আমাদের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের প্রতিচ্ছবি ঘটেছে। ‘মেম্বার ভয়েস’ প্যানেল থেকেই ৭ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য।

    ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বের আমলে এমআরপি নীতি বাস্তবায়ন, ওয়ারেন্টি পলিসি নীতি কার্যকর, সদস্যদের জন্য প্রিভিলেজ কার্ড, লেনদেনের ক্ষেত্রে বিসিএসকে ক্যাশলেস সোসাইটির অন্তর্ভূক্তকরণ, সারাদেশে বিসিএস এর কার্যপরিধি বৃদ্ধির জন্য নতুন শাখা চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা হয়।

    দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস বিসিএস
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিবে চীন
    Next Article ১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি : ইনোভেশন হাব থেকে তৈরি হবে ভবিষ‌্যতের ইউনিকর্ন স্টার্টআপ 

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.