Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বেসিস নির্বাচনে আবারও বিজয়ী রাসেল টি আহমেদের প্যানেল
    খবর

    বেসিস নির্বাচনে আবারও বিজয়ী রাসেল টি আহমেদের প্যানেল

    May 8, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।

    রাজধানীর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেন, গুলশানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড।

    নির্বাচনে আটটি জেনারেল ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল (৪০৫), সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হাসান (৩৮৮), বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম (৩৬৭), অ্যানালাইেজন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক (৩৫৭), টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ (৩৫৫), এ আর কমিউশন্সের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান (৩৪৯), ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ ফখরুল হাসান (৩৪১) এবং শ্যুটিং স্টার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম (৩২৫)।

    অ্যাসোসিয়েট এবং অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন যথাক্রমে ফাইনালিটিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জায়েদ (১২৩), কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল (৪৮)।

    ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে সমান ৩ ভোট পেয়েছেন মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান। পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সৈয়দ মোহাম্মদ কামাল।

    নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৯ মে প্রাথমিক এবং ১১ মে চূড়ান্তভাবে বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদ বণ্টন করা হবে।

    এবারের নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে ‘টিম স্মার্ট’, ‘ওয়ান টিম’ এবং ‘টিম সাকসেস’ নামের তিনটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন ‘ওয়ান টিম’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ‘ওয়ান টিম’ সাধারণ, অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১১টি পদের ৮ টিতে জয় পেয়েছেন। মোস্তাফিজুর রহমান সোহেল নেতৃত্বাধীন ‘টিম স্মার্ট’–এর সদস্যরা ৩ টিতে জয় পেয়েছেন।

    এবারের বেসিস নির্বাচনে মোট ১,৪৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৫৭ জন। তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ৯৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৮১ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৩৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৫০ জন, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ১৩৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ জন।

    ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির, জেনারেল সদস্য ক্যাটাগরির ৮টি পদের জন্য ২৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন প্রার্থী, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একটি পদের জন্য তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

    নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর এবং বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং আপিল বোর্ডের সদস্য নাজনীন কামাল।

    আগামীকাল বৃহস্পতিবার নির্বাচিত ১১ জন পরিচালকের মধ্য পদ বণ্টন করা হবে। ১১ মে বিকেল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
    Next Article পুন:নির্বাচিত হয়েই রাসেল টি আহমেদের স্পষ্ট বার্তা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.