Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » মাসজুড়ে ‍ফটো গুছিয়ে রাখার উৎসবে ভিভো
    খবর

    মাসজুড়ে ‍ফটো গুছিয়ে রাখার উৎসবে ভিভো

    September 19, 2024
    ছবি : অনলাইন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: বিশ্বজুড়ে চলছে ছবি গুছিয়ে রাখার ক্যাম্পেইন ‘সেভ ইয়োর ফটোস মান্থ।’ যারা ছবি তুলতে ভালোবাসেন, শেয়ার করতে ও স্মৃতি ধরে রাখতে ভালোবাসেন, তাদেরকে প্রিয় মুহূর্তের ছবিগুলো ঠিকভাবে সেভ করার কথা মনে করিয়ে দিতেই সেপ্টেম্বরে উদযাপিত হয় ‘সেভ ইয়োর ফটোস মান্থ’।

    ছবিগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য রয়েছে বেশকিছু সেফগার্ডিং ও ব্যাক-আপ পদ্ধতি। স্মার্টফোনের স্টোরেজ স্পেস বাড়িয়ে নেওয়া এমনই একটি জনপ্রিয় ও প্রচলিত উপায়। স্মার্টফোনের স্টোরেজ সাইজ যত বেশি, ছবি হারানোর ঝুঁকিও তত কম। অ্যাপ ইন্সটলের জন্য আগে ছবি ডিলিট করাই ছিল দ্রুত সমাধান। এখন স্টোরেজ ক্যাপাসিটি বেশি থাকায় ইচ্ছেমত ছবি তুলে রাখা যায়। যেমন, ভিভোর বিশাল ইনবিল্ড রম বা স্টোরেজ ক্যাপাসিটির সাহায্যে ২৬ হাজারের বেশি এইচডি ছবি সংরক্ষণ করার সুযোগ পাবেন ভিভো ভি৩০ এর ব্যবহারকারীরা। স্মার্টফোনের র‍্যামের সাথে থাকছে এক্সটেন্ডেড র‍্যাম এড করার সুবিধা। এই প্রযুক্তির সাহায্যে ফটো তোলা ও এডিট করার অ্যাপসহ অন্যান্য বড় ফাইল স্মুথলি ব্যবহার করা যায়। ফলে ডিভাইসের গতি কমে যায় না। ছবি তুলতেও ঝামেলা পোহাতে হয় না।

    মেমোরি ক্যাপাসিটি বাড়ানো বাদেও ফটো সেভ করে রাখতে রয়েছে আরো কিছু উপায়।

    ক্লাউড স্টোরেজের মতো সার্ভিস ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ফটোগুলোর ব্যাকআপ রাখা যায়। এ প্রযুক্তি ছবির চিরস্থায়ী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোনও জায়গায়, যে কোনও সময় ফটো ব্যবহারের অ্যাক্সেস দেয়। আরও ব্যক্তিগত উপায় চাইলে ব্যবহার করতে পারেন একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা ইউএসবি স্টিক, যেখানে প্রিয় ফটোগুলোর কপি নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন।

    একটু সময় নিয়ে সেরা মুহূর্তের ছবিগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে সংরক্ষণ করে রাখা যায়। এভাবে সাজিয়ে রাখলে এমনকি বহুবছর পরেও নির্দিষ্ট কোনো ফটো নিমিষেই খুঁজে পাওয়া।

    সর্বোপরি, ফটো সেভ করার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত হতে ব্যাকআপেরও ব্যাকআপ রাখতে ভুলবেন না!

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক
    Next Article জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.