Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতলো টেকনো
    খবর

    প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতলো টেকনো

    মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড
    July 7, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড। এই সমাদৃত ইভেন্টে পুরস্কৃত হয়েছে শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এই ব্র্যান্ডের ক্যামন ৩০ সিরিজ বিচারকদের দ্বারা প্রশংসিত হওয়ার পাশাপাশি অর্জন করেছে প্লাটিনাম অ্যাওয়ার্ড। টেক আর্ট লেদার এডিশনের জন্য টেকনো ক্যামন ৩০ সিরিজকে টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়েছে।

    স্মার্টফোন ডিজাইনে নতুনত্ব ও নান্দনিকতার সম্মিলন ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে টেকনো। বিশেষ করে, ডিজাইনে প্রকৃতি এবং নৈসর্গিক সৌন্দর্যের উপাদান একীভূত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই ব্র্যান্ড। নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন এই পুরস্কার। টেক আর্ট লেদার এডিশনে আছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট টেক-আর্ট সোয়েড ব্যাক ডিজাইন, যা এই ফোনকে করে তুলেছে আরও মোহনীয় ও স্টাইলিশ। ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি ফোন টেক আর্ট লেদার এডিশন। প্লাটিনাম ক্যাটাগরিতে ৮,৫০০টিরও বেশি এন্ট্রি জমা দেওয়া হয়। অসংখ্য এন্ট্রি থেকে বিচারকরা এই বিশেষ এডিশনটি পুরস্কারের জন্য নির্বাচিত করেন।

    টেকনো ক্যামন ৩০ সিরিজের টেক আর্ট লেদার এডিশন আলপাইন উইন্ড (পাহাড়ি বায়ু বা হাওয়া) থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। পেছনের প্যানেলটি অনন্য টেক্সচার সহ উদ্ভাবনী টেক আর্ট লেদার দিয়ে তৈরি, যা নৈসর্গের সৌন্দর্যকে প্রতিফলিত করে। এই ডিভাইস ব্যবহার করার সময় পাওয়া যাবে মনোমুগ্ধকর অনুভূতি। এই ফোনে রয়েছে ক্লাসিক ক্যামেরা ডিজাইন, যা স্মার্টফোন প্রেমীদের মাঝে ফটোগ্রাফির প্রতি আপনার পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলবে। ক্লাসিক ফ্লেয়ারের মিশ্রন সহ আধুনিকতার ছোঁয়া আছে এই স্মার্টফোনে। নিজের স্বকীয় স্টাইলে নতুন মাত্রা যোগ করতে চান এমন ফ্যাশন সচেতন মানুষদের জন্য উপযুক্ত ডিভাইস টেকনো ক্যামন ৩০ সিরিজ।

    সম্প্রতি দেশের বাজারে এসেছে টেকনো ক্যামন ৩০ সিরিজ। লঞ্চ হওয়ার পর থেকেই তরুণ ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ। নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এই সিরিজে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা। অসাধারন ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে বিভিন্ন এআই ফিচার এবং অত্যাধুনিক এআইজিসি পোর্ট্রেট। এছাড়া, এআই ইমেজ প্রসেসর পোলারএইস এর সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন দুর্দান্ত এআই পোর্ট্রেট ইমেজ।

    উল্লেখ্য, মিউজ ক্রিয়েটিভ এবং ডিজাইন অ্যাওয়ার্ডস সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত একটি প্রতিযোগিতা। এই ইভেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনন্য ডিজাইন ও নান্দনিক কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরস্কার ডিজাইন নান্দনিকতা এবং উদ্ভাবনের প্রতি টেকনোর অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

    টেকনো ক্যামন ৩০ সিরিজ মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleফেসবুকে ৩৫ শিশু নিখোঁজের গুজব
    Next Article মিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করুন -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.