Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ চালু
    উদ্ভাবন

    মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ চালু

    March 21, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পৃথিবী এখন নিয়ন্ত্রিত হচ্ছে সফট পাওয়ার দিয়ে। আগামীতে যাদের যতটা সফট পাওয়ার থাকবে তারাই পৃথিবীকে নেতৃত্ব দেবে। ১৭ কোটি নাগরিককেই ব্যাংকিং-এ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পরামর্শেই আমাদের আগামী সেবাগুলো হবে পার্সোনালাইজড বলে তিনি উল্লেখ করেন।

    প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন ।

    মাত্র ১৪ বছরের ব্যবধানে দেশে এখন ‘লেসক্যাশ সোসাইটি’ গড়ে উঠেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে।

    জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টার অপারেবল ডিজিটাল প্লাটফর্ম ‘বিনিময়’ এর পেছনের মূলশক্তি ‘পরিচয়’ এর মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ৬৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এমন সেবা দেয়ার জন্য আগামীর তরুণদের ‘ইনোভেটিভ ইন্টিলিজেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পরিচয় প্লাটফর্মের জন্য নগদের খরচ ৬৫ শতাংশ কমিয়ে এনে নগদ বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে পারছে বলেও তিনি জানান।

    মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেঘনা ব্যাংক এর চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান, নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

    পরে তিনি মেঘনা পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    আইসিটি প্রতিমন্ত্রী ক‌্যাশলেস সোসাইটি জুনাইদ আহমেদ পলক মোবাইল ব‌্যাংকিং
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleচালু হলো এআইভিত্তিক কোটি টাকার ইনোভেশন চ্যালেঞ্জ
    Next Article বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তাসহ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহী ফিনল‌্যান্ড

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.