Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » শুধু তৈরি পোষাকই নয়, মেধা রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ : মোস্তাফা জব্বার
    উদ্ভাবন

    শুধু তৈরি পোষাকই নয়, মেধা রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ : মোস্তাফা জব্বার

    July 3, 2022
    হুয়াওয়ে আয়োজিত সীডস ফর দ্য ফিউচার ২০২২ প্রতিযোগিতায়
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক, ডিজিটাল বার্তা : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোষাক রপ্তানিকারক দেশই নয়, বাংলাদেশ মেধা রপ্তানির দেশ হয়েছে। অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করে প্রযুক্তিতে শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তনের অভিযাত্রা আজ বিশ্বের বিস্ময়।

    তিনি বলেন, বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। রপ্তানিকরা সফটওয়্যারের শতকরা ৩৪ ভাগ আমেরিকার বাজারে যাচ্ছে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার ল্যাপটপ এমনকী আইওটি ডিভাইসও রপ্তানি করছি।

    মন্ত্রী গতকাল রাতে ঢাকায় একটি হোটেলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত সীডস ফর দ্য ফিউচার ২০২২ প্রতিযোগিতার গালা ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হুয়াওয়ে প্রতিভা অন্বেষণে যে ভূমিকা রাখছে তা দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিতে শিক্ষা অর্জন করতে না পারলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে।

    তিনি বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তি শিখাতে না পারলে শিক্ষিত বেকার তৈরি হবে। ডিজিটাল যুগের যোগ্য মানুষ গড়ার জন্য শিক্ষার্থাীদেরকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থী এবং ইন্ডাস্ট্রির মধ্যে বিদ্যমান গ্যাপ কমাতে হবে।

    মন্ত্রী প্রতিযোগিতার বিচারকদের রায়ের ভিত্তিতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি ওয়াসিফার নাম ঘোষণা করেন এবং মোট নয়জন বিজয়ীকে উপস্থিত থেকে পুরস্কৃত করেন।

    অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডাইরেক্টর বেট্রিস কালড্রাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারেল কাউন্সিলর ইউই লিউয়েন এবং হুয়াওয়ে টেকনোলজি লিমিটেডের বোর্ড মেম্বার লি জুনসেং বক্তৃতা করেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঅনলাইনে সংবাদ বুলেটিন বা টকশো করা আইন সম্মত নয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
    Next Article থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের ৯ শিক্ষার্থী

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.