Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সাবধান! পিডিএফ ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার
    আন্তর্জাতিক

    সাবধান! পিডিএফ ফাইলের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

    September 19, 2024
    ম্যালওয়্যার হামলার প্রতীকী ছবি : TV9 Bangla
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত অনলাইন থেকে পিডিএফ ফাইল নামিয়ে থাকি। আর তাই ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানাতে পিডিএফ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপ্রিন্ট। এক প্রতিবেদনে মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারকারীদের লক্ষ্য করে পিডিএফ ফাইলের মাধ্যমে ভল্ডেমর্ট নামের একটি ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে সাইবার অপরাধীরা। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে।

    প্রুফপ্রিন্টের তথ্যমতে, গত আগস্ট থেকে পিডিএফ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ২০ হাজারের বেশি ফিশিং ই-মেইল পাঠিয়েছে সাইবার অপরাধীরা। ই-মেইলে আয়করবিষয়ক হালনাগাদ তথ্য জানানোর কথা বলে পিডিএফ ফাইলের একটি লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করলেই পিডিএফ ফাইলের মধ্যে থাকা ভল্ডেমর্ট ম্যালওয়্যার ল্যাপটপ বা কম্পিউটারে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে থাকে।

    ক্ষতিকর পিডিএফ ফাইলটি নামালেই গোপনে সাইবার অপরাধীদের সার্ভারের সঙ্গে ব্যবহারকারীদের ল্যাপটপ বা কম্পিউটারকে যুক্ত করে থাকে ভল্ডেমর্ট ম্যালওয়্যার। এরপর গুগল শিটসকে কমান্ড হিসেবে ব্যবহার করে ব্যবহারকারীদের কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।

    ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে সাইবার অপরাধীরা
    সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, যেহেতু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে, তাই প্রতিষ্ঠানের ই–মেইলে আসা অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো পিডিএফ ফাইল নামানোর আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। শুধু তা–ই নয়, পিডিএফ ফাইলের লিংকে ক্লিক করার আগে সেটির উৎস সম্পর্কেও নিশ্চিত হতে হবে।

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

    পিডিএফ প্রুফপ্রিন্ট ম্যালওয়ার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleআন্দোলনে স্যামসাং ইন্ডিয়ার কর্মীরা
    Next Article মাইজিপি অ্যাপে ‘তুফান’

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.