Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স্টার্টআপ ইকোসিস্টেম বিকেন্দ্রীকরণে একসা‌থে কাজ কর‌বে আইডিয়া এবং এসটুএস ভেঞ্চার
    উদ্ভাবন

    স্টার্টআপ ইকোসিস্টেম বিকেন্দ্রীকরণে একসা‌থে কাজ কর‌বে আইডিয়া এবং এসটুএস ভেঞ্চার

    June 13, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে স্টার্টআপদের উন্নয়নসহ তৃণমূল পর্যায়ে এর পরিসর বাড়া‌তে আইডিয়া প্রল্পের সাথে স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড ম‌ধ্যে এক‌টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত ‌হয়ে‌ছে।

    আজ রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

    আইডিয়া প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান রূপক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য হচ্ছে দুই পক্ষ যৌথভাবে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের বিকেন্দ্রীকরণে একসঙ্গে কাজ করবে।

    এই সমঝোতা স্মারকের আলোকে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, মেন্টরিং, কাম্পেইন ও প্রচারণাসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা যা সারা বাংলাদেশের ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের ব্যাপকভাবে উৎসাহিত করবে। এছাড়া, কর্পোরেট নেটওয়ার্কিং, আউটরিচ, পাঠ্যক্রম কাঠামো, ডিজাইন এবং জ্ঞান-ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে আইডিয়া প্রকল্পকে সহায়তা প্রদান করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড।

    উল্লেখ্য, এই এমওইউ এর মাধ্যমে আইডিয়া প্রকল্পের ফ্ল্যাগশীপ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এবং স্টার্টআপ কম্পাস ২.০ এর ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনায়ও কাজ করবে এসটুএস ভেঞ্চারস লিমিটেড। এ ধরণের উদ্যোগ দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যতে আরো দক্ষ করে গড়ে তুলতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছে আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ।

    আইডিয়া
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএকশ’ টাকার মোবাইল সেবায় কর দিতে হবে ৩৯ টাকা
    Next Article নোবিপ্রবি’র আয়োজনে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.