Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » স্মার্টফোনে জায়গা খালি করার ৬ উপায়
    খবর

    স্মার্টফোনে জায়গা খালি করার ৬ উপায়

    September 19, 2024
    বেশ কিছু কৌশলে স্মার্টফোনে জায়গা খালি করা যায়। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে স্মার্টফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর ফলে প্রয়োজনের সময় জরুরি অ্যাপ ইনস্টল বা ফাইল নামানো যায় না। এ ছাড়া ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি হঠাৎ হ্যাং হয়ে যায়। ফোনের জায়গা খালি করার ৬টি কৌশল দেখে নেওয়া যাক।

    অব্যবহৃত অ্যাপ মুছে ফেলা
    ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে। এগুলো নিয়মিত ব্যবহার করা না হলেও জায়গা দখল করে রাখে। আর তাই স্মার্টফোনের সেটিংস থেকে অব্যবহৃত বা কম ব্যবহার করা সব অ্যাপগুলো মুছে ফেলতে হবে।

    ক্যাশ মেমোরি মুছে ফেলা
    ফোনে ব্যবহৃত সব অ্যাপই নিয়মিত তথ্য জমা করতে থাকে। এগুলো ক্যাশ মেমোরিতে জমা হয়। আর তাই অ্যাপের ক্যাশ মেমোরি মুছে ফেলেও ফোনের জায়গা খালি করা যায়। এ জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাপস নির্বাচন করতে হবে। এরপর অ্যাপ অপশনে ট্যাপ করে স্টোরেজ নির্বাচনের পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করতে হবে।

    ছবি ও ভিডিও ব্যবস্থাপনা
    আকারে বড় ভিডিও ও ছবি অনেক জায়গা দখল করে রাখে। তবে অনেক ভিডিও ও ছবি গুরুত্বপূর্ণ হওয়ায় সেগুলো চাইলেই মুছে ফেলা যায় না। তাই আকারে বড় ও গুরুত্বপূর্ণ ভিডিও এবং ছবিগুলো গুগল ড্রাইভ, গুগল ফটোজসহ বিভিন্ন ক্লাউড স্টোরেজ সেবায় সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে হবে।

    স্টোরেজ সেটিংস অপটিমাইজেশন
    অনেক ফোনেই বিল্ট-ইন স্টোরেজ অপটিমাইজেশন সুবিধা রয়েছে। এ সুবিধা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ফাইল ব্যবস্থাপনা করে ফোনের জায়গা খালি করতে হবে।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleমাইজিপি অ্যাপে ‘তুফান’
    Next Article ফেসবুকে উস্কানি: তৃতীয় দফায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.