Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ
    খবর

    হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ

    May 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : বিশ্বের অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অন্যরকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান উৎকর্ষ ও কর্পোরেট প্রযুক্তি লিমিটেড। এর মাধ্যমে কনটেইনার টেকনোলজির সাহায্যে দ্রুত ও দক্ষতার সাথে ব্যাকএন্ড সিস্টেমের কাজকে ত্বরান্বিত করবে প্রতিষ্ঠানটি।

    ঢাকায় হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান কার্যালয়ে আয়োজিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হুয়াওয়ের সাউথ এশিয়া ক্লাউড বিজনেসের ভাইস প্রেসিডেন্ট লি ঝিফ্যাং ও উৎকর্ষের হেড অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলিজ আব্দুল হাদি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই চুক্তির আওতায়, ক্লাউড কনটেইনার ইঞ্জিন (সিসিই ক্লাস্টার), ইলাস্টিক ক্লাউড সার্ভার (ইসিএস), ইলাস্টিক আইপি (ইআইপি) ও রিলেশন ডাটাবেসেস সার্ভিস (আরডিএস)-সহ উন্নতমানের ক্লাউড সেবা সরবরাহ করবে হুয়াওয়ে। এই সেবা উৎকর্ষের পরিচালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির ডেটা বিশ্লেষণে সহযোগিতা করবে। এর ফলে কার্যকর কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

    হুয়াওয়ের এই সলিউশন সিস্টেমের সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দেবে। উন্নত ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে উৎকর্ষ পরিচালন সক্ষমতা বৃদ্ধি, দ্রুত গ্রাহকদের চাহিদা পূরণ ও প্রয়োজন অনুযায়ী অফারের জন্য তথ্য বিশ্লেষণ করে গ্রাহক সেবার অভিজ্ঞতাকে পরিবর্তন করতে সক্ষম হবে।

    সমঝোতা স্মারক অনুষ্ঠানে হুয়াওয়ের সাউথ এশিয়া ক্লাউড বিজনেসের ভাইস প্রেসিডেন্ট লি ঝিফ্যাং বলেন, “বাংলাদেশের বাজারে ক্লাউড প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা বৃদ্ধির মাধ্যমে দেশে এই সেবা প্রদানে হুয়াওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। স্থানীয় ও বহুজাতিক কোম্পানির পাশাপাশি উদ্যোক্তাদের ডিজিটাল চাহিদা পূরণের ক্ষেত্রে হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার হচ্ছে। আমার বিশ্বাস, এই চুক্তির ফলে উৎকর্ষ তাদের প্রতিষ্ঠানের সেবায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি সহজ পরিচালন ও  দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। আর গ্রাহক-বান্ধব মনোভাব নিয়ে হুয়াওয়ে তাদেরকে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দেবে।”

    উৎকর্ষের হেড অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলিজ আব্দুল হাদি বলেন, “বাংলাদেশের এডটেক প্রতিষ্ঠান হিসেবে আমাদের সুনাম রয়েছে। আমরা সব সময় আমাদের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছি।  বর্তমান ব্যবসায়িক বাস্তবতায় ক্লাউড সলিউশন আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি করবে। সে কারণেই আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য হুয়াওয়ের মতো বিশ্বখ্যাত ক্লাউড সলিউশনকে বেছে নিয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সলিউশনের মাধ্যমে বাংলাদেশের এডটেক প্লাটফর্মগুলোর মধ্যে উৎকর্ষ প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে থাকবে। একইসঙ্গে আমার বিশ্বাস, হুয়াওয়ের ক্লাউড ডিপার্টমেন্টের স্থানীয় টিম সর্বোচ্চ দক্ষতার সাথে আমাদেরকে নিয়মিত সেবা প্রদান করবে।“

    ক্লাউড সেবা প্রদান করার জন্য উৎকর্ষ ছাড়াও এর আগে হুয়াওয়ে অন্যরকম গ্রুপ, রকমারি, টেকশপ ও প্রহরির সাথে সমঝোতা চুক্তি করেছে। বর্তমানে দেশের ১০০টিরও বেশি প্রতিষ্ঠানকে ক্লাউড সেবা দিচ্ছে হুয়াওয়ে। এছাড়াও সরকারি, টেলকো ও বিভিন্ন বড় গ্রুপের চাহিদা অনুযায়ী হাইব্রিড ক্লাউড সলিউশন দিচ্ছে প্রতিষ্ঠানটি।

    ফ্রস্ট অ্যান্ড সালিভ্যান’স এমারজিং এশিয়া-প্যাসিফিক হাইব্রিড ক্লাউড মার্কেট রিপোর্ট ২০২২ অনুযায়ী, ক্লাউড সলিউশন প্রদানের দিক থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে হুয়াওয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশ, থাইল্যান্ড ও হংকংয়ে প্রথম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। আর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বাজারে রয়েছে দ্বিতীয় অবস্থানে।

    অন‌্যরকম গ্রুপ হুয়াওয়ে
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হলো টিকটক
    Next Article আইইবি স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.