Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫ পাওয়া যাচ্ছে দেশজুড়ে
    খবর

    ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫ পাওয়া যাচ্ছে দেশজুড়ে

    May 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    সম্প্রতি দুইটি ভ্যারিয়েন্টে ১ নম্বর কোয়ালিটির ‘রিয়েলমি সি৬৫’ উন্মোচন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ফোনটির রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম। আজ থেকে দেশজুড়ে রিয়েলমি’র সকল অনুমোদিত আউটলেটে রিয়েলমি সি৬৫ এর ১২৮জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায় এবং ২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়।

    রিয়েলমি’র নতুন এই ফোন বাজারে চালু হয়েছে গত ৮ মে, ২০২৪ তারিখে। উন্মোচনের মাত্র ১ ঘণ্টার মধ্যেই অনলাইন স্টোর পিকাবুতে সোল্ড আউট হয়ে যায় এই স্মার্টফোনটি। এছাড়াও, ৮ মে, ২০২৪ থেকে গতকাল ১২ মে, ২০২৪ পর্যন্ত এই ডিভাইসের প্রি-অর্ডারের হার আগের ডিভাইসটির তুলনায় ১৩৪ শতাংশ বেশি ছিল।

    এই স্মার্টফোনে রয়েছে টিইউভি লো ব্লু লাইটের মতো নানা প্রযুক্তিগত সুরক্ষা, যা চোখের চাপ কমায়। এতে আরও রয়েছে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স এবং উদ্ভাবনী কার্যক্ষমতাসম্পন্ন রেইনওয়াটার স্মার্ট টাচ ও ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইন, যা ফোনটির দীর্ঘস্থায়িত্বের পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্সকে আরও বাড়িয়ে তোলে।

    রিয়েলমি সি৬৫ বাজারে আনার সময় এর এআই বুস্ট ফিচারটি ডিভাইসপ্রেমীদের সামনে হাজির করতে পেরে রিয়েলমি গর্বিত। ফোন ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন ও সত্যিকারের সক্রিয় ইউজার এক্সপেরিয়েন্স দিতে এই ফিচারটি পারফরম্যান্স বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ পাওয়ার এফিশিয়েন্সিও প্রদান করে।

    এছাড়াও, স্মার্টফোনটির ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা ফোন ব্যবহারকারীকে দেয় মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত চার্জ দেওয়ার নিশ্চয়তা। রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম বডি, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন।

    তারার আলোর (স্টারলাইট) ঝলকানিতে অনুপ্রাণিত হয়ে, এই ফোনে যুক্ত করা হয়েছে একটি উন্নত ৩০০এনএম ৭-লেয়ার কোটিং প্রক্রিয়া, যা একটি অনন্য দ্বি-স্তরযুক্ত তারার আলোর (স্টারলাইট) প্রভাব তৈরি করে।

    ফোনের ডিজাইনকে আরও অসাধারণ করে তুলতে, এতে ব্যবহার করা হয়েছে ভ্যাকুয়াম-প্লেটেড হাই-গ্লস প্রক্রিয়া, যা আপনার সামনে আপনার অনন্য পছন্দকে উপস্থাপন করে। স্মার্টফোনটি স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

    এসব উন্নত ফিচারের মাধ্যমে, ব্যবহারকারীরা একটি ধারাবাহিকভাবে মসৃণ ও নিরবচ্ছিন্ন অপারেটিং অভিজ্ঞতা প্রত্যাশা করতে পারে, যা স্মার্টফোনের সামগ্রিক কর্মক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

    রিয়েলমি সি৬৫ সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ থেকে ঘুরে আসতে পারেন।

    রিয়েলমি সি৬৫
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleসিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো
    Next Article গ্রাহকদের জন্য উদ্ভাবনী এইচআর সমাধান আনলো বাংলালিংক ও এসবিজনেস

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.