Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ২০৪১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
    খবর

    ২০৪১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

    May 17, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নে সেমিকন্ডাক্টর (মাইক্রোচিপ) শিল্পের বিকাশ ঘটাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
    বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে এক কর্মশালায় এই আহবান জানান তিনি। বিডা ও আর্নস্ট অ্যান্ড ইয়াং এলএলপির যৌথ উদ্যোগে এই কর্মশালা সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
    অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ফেব্রিকেশন, প্যাকেজিং, অ্যাসেম্বলি এবং টেস্টিং ছাড়াই শুধুমাত্র ইন্টিগ্রেটেড সার্কিট, চিপ ডিজাইন করে বার্ষিক প্রায় ৫ মিলিয়ন ডলার আয় করে। সরকার ২০৪১ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
    সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, সেমিকন্ডাক্টর বর্তমান বিশ্বের প্রযুক্তি বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র। বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এ খাতকে বিস্তৃত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এ সেক্টরে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আমরা যদি যথাযথভাবে কাজ করতে পারি তাহলে সেমিকন্ডাক্টর হবে অন্যতম রপ্তানিমুখী শিল্পখাত।
    কর্মশালায় সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, সেমিকন্ডাক্টর সব ইলেকট্রনিক ডিভাইস এবং সিস্টেমের মগজ হিসেবে কাজ করে। তাই একে প্রযুক্তির লাইফলাইন বলা হয়। আমাদের অবস্থান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সাপ্লাই চেইনের কাছাকাছি হওয়ায় সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের সুযোগ রয়েছে। এ শিল্প বিকশিত হলে মেধাবী তরুণ প্রজন্মের জন্য দারুণ কর্মসংস্থানের সৃষ্টি হবে।
    বিডা সেমিকন্ডাক্টর শিল্প স্মার্ট বাংলাদেশ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleযুব প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে পড়ার সুযোগ নেই : আইসিটি সচিব
    Next Article হাসপাতালে ব্যবহৃত রেডিয়েশন যন্ত্রপাতি পরীক্ষায় ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.