Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট
    অন্যান্য

    ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট

    March 24, 2023
    ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : নানা আয়োজনে ব্যবসায়িক উদ্যোগের রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেড। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জহির স্মার্ট টাওয়ারের মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক মো. তানভীর হোসেন, সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, ডিজিটাল ইমেজিং প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান সুম শু লিং করণ ও কর্মকর্তা কিয়াও ইং, এবং সনি বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।

    অনুষ্ঠানে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী সনি-স্মার্টের সকল শোরুমের সব পণ্যে ২৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় উপহারও পাবেন ক্রেতারা।

    স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “২৫ বছর আগে খুব ছোট পরিসরে আমাদের কার্যক্রম শুরু করি। মাত্র তিন থেকে চারজন কর্মী নিয়ে স্মার্ট টেকনোলজিসের যাত্রা শুরু হয়। তাঁদের মধ্যে একজন এখনও আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমাদের ব্যবসার অন্যতম অংশীদার আমাদের চ্যানেল পার্টনাররা। আমরা বিশ্বাস করি পার্টনারশীপে। আমাদের ব্যবসার ৯০ ভাগই পার্টনারশীপের মাধ্যমে। পার্টনাররা হচ্ছেন আমাদের ব্যবসায়ের নিউক্লিয়াস। আমরা বিশ্বাস করি ‘গ্রো টুগেদার অ্যান্ড উইন টুগেদার’। আমাদের ২৫ বছরের যাত্রায় আমরা অনেক মূল্যবান পার্টনার তৈরী করেছি। তাঁরাই আমাদের সকল অর্জনের গর্বিত অংশীদার। ক্রেতা ও পার্টনারদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে আমরা চালু করেছি জি-ফাইভ পলিসি। এর আওতায় আমরা নিশ্চিত করছি জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন। সামনের দিনেও এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”

    উল্লেখ্য, দেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ৮৫টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশনের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিমিটেড।

    স্মার্ট টেকনোলোজি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleহেলিও জি ৯৯: মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা উন্নত করেছে যে প্রসেসর
    Next Article ভিভোর বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.