Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » হেলিও জি ৯৯: মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা উন্নত করেছে যে প্রসেসর
    খবর

    হেলিও জি ৯৯: মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা উন্নত করেছে যে প্রসেসর

    March 24, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : কখনো কল্পনা করেছেন, অনেকগুলো অ্যাপ একসাথে চালালেও আপনার ফোন হ্যাং করবে না, ফোনের ক্ষতি হবে না; বরং, ফোনের সিপিইউ, জিপিইউ আর মেমোরির কার্যক্ষমতা আরও বাড়াবে? ব্যস্ত সময় কাটানো মাল্টিটাস্কারদের জন্য এটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার!

    মাল্টিটাস্কারদের অভিজ্ঞতাকে বদলে দিতে সম্প্রতি বাজারে এসেছে মিডিয়াটেক হেলিও জি ৯৯ প্রসেসর। অসাধারণ গ্রাফিকস অভিজ্ঞতার সাথে এই প্রসেসরে পাওয়া যাচ্ছে দ্রুত ডেটা প্রসেসিং সুবিধা। পাশাপাশি গেমস, অ্যাপস ও নিয়মিত কাজের ক্ষেত্রে এই প্রসেসরে পাওয়া যাবে উন্নত পারফরম্যান্স।

    মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা ফোনের টাচস্ক্রিনও কাজ করে অনেক দ্রুত, যদিও এতে বাড়তি ব্যাটারি খরচ হয় না।

    মিডিয়াটেক জি৯৯ প্রসেসর তৈরি করা হয়েছে তাইওয়ানের কোম্পানি, টিএসএমসির ৬ ন্যানোমিটার-ক্লাস চিপ উৎপাদন প্রক্রিয়াতে। এই মানের চিপ ব্যবহারের ফলে ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি পায়। এই প্রসেসেরের ইন্টেলিজেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট ইঞ্জিন সিপিইউ, জিপিইউ ও মেমোরির পারফরম্যান্স বৃদ্ধি করে, যার ফলে মাল্টিটাস্কিং হয় আরও সহজ। এছাড়া এর নেটওয়ার্কিং ইঞ্জিনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই ও ফোরজি সংযোগ নিশ্চিত হয়।

    হেলিও জি৯৯ প্রসেসরযুক্ত স্মার্টফোন, ওয়াইড অ্যাঙ্গেলে চমৎকার ছবি তুলতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের সব চাহিদা পূরণ করার পাশাপাশি, এই চিপ ডিভাইসকেও রাখে সুরক্ষিত। তবে ফোনের অন্যান্য অংশগুলোর যথাযথ সম্মিলন, এই প্রসেসরের জন্য আশীর্বাদ হতে পারে। ভালো পারফরম্যান্সের জন্য বাজারে বর্তমানে যে ফোনটিতে সবকিছু যথাযথভাবে যুক্ত করা হয়েছে, সেটি হলো ইনফিনিক্স নোট ১২ প্রো।
    বাজেটে সেরা ইনফিনিক্স নোট ১২ প্রো ব্যস্ত জীবনের দৈনন্দিন কাজে ব্যবহারের উপযুক্ত।

    হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা এই ফোনে আছে ২৫৬ জিবি রম, ৮জিবি র‍্যাম, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭” ফুল এইচডি+ ট্রু-কালার অ্যামোলেড ডিসপ্লে। এর ৮ জিবি র‍্যামকে মেমোরি ফিউশনের মাধ্যমে ১৩ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়, আর এর ২৫৬ জিবি রমকে বাড়ানো যায় ২ টেরাবাইট পর্যন্ত। এতসব সুবিধার কারণে ফোনের ল্যাগ ও ব্যাটারি ড্রেইনেজ কমে যায়। ফলে নোট ১২ প্রো মাল্টিটাস্কিংয়ের জন্য খুবই উপযুক্ত।

    মেমোরি ফিউশনের কারণে ফোন ল্যাগের হার ৬১ শতাংশ কমে গিয়ে অ্যাপ চালু হতে মাত্র ৮০২-৩০৭ মিলি সেকেন্ড সময় নেয়। হেলিও জি৯৯ প্রসেসরের ফলে ১০৮ মেগাপিক্সেল সিনেম্যাটিক ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে ছবিও তোলা যায় নির্ঝঞ্ঝাট। দু’টি ক্যামেরাতেই আছে আল্ট্রা-লার্জ সেন্সিং এরিয়া। এই ফিচারের সাহায্যে ক্রমাগত, সব ধরনের আলোতে দারুণ ছবি তোলা যায়। ৫০০০ এমএএইচ এবং ৩৩ ওয়াট সুপারচার্জ সুবিধার ফলে নোট ১২ প্রোতে দ্রুত চার্জিং এবং বেশি সময় ধরে ফোন ব্যবহার করার নিশ্চয়তা পাওয়া যায়। সব মিলিয়ে নোট ১২ প্রো, উন্নত পারফরম্যান্সের জন্য এক দুর্দান্ত প্যাকেজ।

    উন্নত পারফরম্যান্সের জন্য এই দুর্দান্ত প্যাকেজটি পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৪৯৯ টাকায়।

    ইন‌ফি‌নিক্স মোবাইল
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে রকস্ট্রিমার
    Next Article ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.