Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইনে যেভাবে অংশ নিবেন
    খবর

    ‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইনে যেভাবে অংশ নিবেন

    April 5, 2024
    ভিভো ম্যাগাজিনে ফিচার হবে ফটোগ্রাফিপ্রেমীদের ছবি
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : এক একটি ছবি এক একটি গল্প। এই ছবি-গল্প যদি ফিচার হয়ে যায়, তবে তো কোনো কথাই নেই। ভিভো নিয়ে এলো এমন সুবর্ণ সুযোগ।

    গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এবার ফটোগ্রাফিপ্রেমীদের জন্য আয়োজন করেছে ‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইন। যেখানে অংশগ্রহণকারীদের শেয়ার করা ছবি থেকে নির্বাচিত সেরা ছবি নিয়ে তৈরি হবে একটি ফটো ম্যাগাজিন। অনলাইন এবং অফলাইন দুইটি ভার্সনেই পাওয়া যাবে ম্যাগজিনটি। নির্বাচিত ফটোগ্রাফাররা তাদের এই ছবি দেখতে পাবেন ভিভোর এই ফটো ম্যাগাজিনে।

    গত ৪ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন ১৮০০ + অংশগ্রহণকারী। এছাড়া আরও অনেক সারপ্রাাইজ অপেক্ষা করছে বলে জানিয়েছে ভিভো।

    ক্যাম্পেইনে থাকছেন ভিভোর শুভেচ্ছাদূত সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। ভিভো ভি৩০ স্মার্টফোনের মাধ্যমে ভিভোর সাথে পথ চলা শুরু করেন তিনি। এবছরই ভিভোর বিশেষ আকর্ষণ স্মার্ট অরা লাইট ৩.০ নিয়ে দেশে যাত্রা শুরু করে ভিভো ভি৩০। ব্যাক সাইডে ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেকটার্ম) ট্রু কলার মেইন ক্যামেরা দিয়ে নজর কেড়েছে সবার। পিকক গ্রিন এবং নোবেল ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে ভিভো ভি৩০।

    প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে শেয়ার করতে হবে যেকোনো স্মার্টফোনে তোলা ছবি । ছবির সাথে অবশ্যই ক্যাপশন অথবা ছবিটির পিছনের গল্প লিখতে হবে। ছবিটি ভিভোর ফেইসবুক পেইজের পোস্টে হ্যাশট্যাগসহ ইংরেজিতে #ভিভোফটোগ্রাফিক্রোনিক্যাল, #ভিভোভি৩০বিডি লিখে কমেন্ট করতে হবে। অথবা ভিভো মোমেন্টস ওয়েবসাইটে সাবমিট করতে হবে। পোস্টটি অংশগ্রহণকারীর প্রোফাইলে পাবলিক করে শেয়ার করতে হবে হ্যাশট্যাগসহ।

    ভিভো ভিভো স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশব‌্যাপী সাড়া ফেলেছে ভিভো ভি৩০, স্টোরগুলোতে স্মার্টফোনপ্রেমীদের ভীড়
    Next Article বিপুল উৎসাহ উদ্দীপনায় বিসিএস নির্বাচন অনুষ্ঠিত; ফের সুব্রত সরকার সভাপতি, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.