Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা শুরু
    খবর

    দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা শুরু

    July 4, 2022
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : সকলের প্রচেষ্টা ও প্রতিশ্রুতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’ এর দিকে। আর এ যাত্রাকে ত্বরাণ্বিত করতে, টেক সার্ভিস লিডার গ্রামীণফোন ও দেশের স্বনামধন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো আয়োজন করেছে ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসি’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলা।

    দেশজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত। জিপি অনলাইন শপ ও দেশের ২৪৩ টি গ্রামীণফোন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    সামনেই ঈদুল আযহা। আসন্ন ঈদের আনন্দকে দ্বিগুণ করতে গ্রামীণফোন এর ক্রেতাদের সুযোগ করে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে সেরা ডিজিটাল সেবা উপভোগে। এ ছুটিতে ক্রেতারা সেরা ডিজিটাল ডিভাইস ও সেবা ব্যবহার করে সবার সাথে যুক্ত থাকতে পারবেন এবং ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেবন। এ মেলায় অংশগ্রহণ করেছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, টেকনো, আইটেল সিম্ফনি, ভিভো ও অপো সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড। মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় গিফট, সাথে থাকছে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে নানা অফার। যেসব ক্রেতা এ স্মার্টফোন মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনবেন, গ্রামীণফোনের পক্ষ থেকে তারা পাবেন এক বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি)। পাশাপাশি, ক্রেতারা ফোন কিনলে গ্রামীণফোন ও ডিভাইস পার্টনারদের কাছ থেকে পাবেন আকর্ষণীয় গিফট আইটেম। এছাড়াও, প্রথম একশ ক্রেতা, যারা গুলশান জিপি এক্সপেরিয়েন্স সেন্টার, জিপি হাউজ এবং চট্টগ্রাম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ই-সিম এনাবেল হ্যান্ডসেট কিনবেন, তারা পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।

    গ্রামীফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব আজ জিপিহাউজ এক্সপেরিয়েন্স সেন্টারে এ মেলার উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের চীফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুল রশিদ, হেড অব প্রোডাক্ট মোহাম্মাদ মাহবুবুল আলম ভূইয়া, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিস মোহাম্মাদ আওলাদ হোসেন এবং স্মার্টফোন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

    গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ আমাদের উচ্ছাস, আনন্দ এবং অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করতে প্রযুক্তি-নির্ভর কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্রান্ড হিসাবে আমরা ধারাবাহিভাবে ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যে দেশের স্বনামধন্য স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা দেশব্যাপী ডিভাইস ফেয়ার আয়োজন করেছি যেখানে গ্রাহকরা সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন কিনতে পারবেন। আমরা আশা করি আমাদের এই উদ্যোগ ডিজিটালি কানক্টেট বাংলাদেশের সবার মধ্য আরও বেশি ইদকে আরও রঙিন করে তুলবে।”

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleথাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের ৯ শিক্ষার্থী
    Next Article চলতি বছর স্মার্টফোন বিক্রি ৫% কমবে

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.