Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ভিভোর বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ
    খবর

    ভিভোর বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ

    March 28, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : বৃহস্পতি তুঙ্গে এখন হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের। কারাগার- তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের মুকুটে জুড়লো আরেকটি পালক। একটি স্মার্টফোনের মডেল হয়ে আসছেন।

    ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’খ্যাত তাসনিয়া ফারিণ কাজ করছেন গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠা ভিভোর সাথে।

    সূত্রমতে, ভিভো ভি সিরিজের নতুন দুই স্মার্টফোন নিয়ে আসছে আগামী মাসে। এর একটি ভিভো ভি২৭ ও অন্যটি ভিভো ভি২৭ই। জানা যায়, ভি সিরিজের নতুন স্মার্টফোনের বিজ্ঞাপনে কাজ করছেন ফারিণ।

    চলতি বছরই বিবিএর গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফারিণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)তে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। এরইমধ্যে ঢাকার পাশাপাশি সামলাতে হয়েছে কলকাতাও। সম্প্রতি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী।’ সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। ‘আরো এক পৃথিবী’র দিয়ে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমিদের মন জয় করেছেন তিনি।

    বিজ্ঞাপনসহ বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আসছে ঈদেও বেশ কিছু নাটকে তাঁকে দেখা যাবে। এরইমধ্যে নতুন খবর এসেছে যে ফারিণ স্মার্টফোনের বিজ্ঞাপনে কাজ করছেন। দ্রুতই বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে।

    ভিভোর ভি সিরিজের স্মার্টফোনে ভিডিও ও ক্যামেরা বেশ গুরুত্ব। সম্ভবত এসব বিষয় তুলে ধরতেই ভিভোর বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। জেনারেশন জেড মানেই নতুন মডেলের ফোনে দারুণ ছবি আর ভিডিও করার সহজ উপায় খোঁজা। একারণেই তরুণ এই তারকা যুক্ত হয়েছেন এই বিশেষ ফোন কোম্পানির সঙ্গে।

    উল্লেখ্য, আগামী মাসের শুরুতে ভিভোর ভি সিরিজের দুইটি স্মার্টফোন দেশের বাজারে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে বিভিন্ন সুত্র।

    তাসনিয়া ফারিণ ‌ভি‌ভো হ‌্যান্ডসেট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Article২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল পণ্যে ২৫% ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে সনি-স্মার্ট
    Next Article বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে : মোস্তাফা জব্বার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.