Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ঈদ উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
    উদ্যোক্তা

    ঈদ উপলক্ষ্যে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

    April 5, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ কেনায় ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনলাইন থেকে ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসিসহ সব ধরনের পণ্য ও এক্সেসরিজে ‘ঈদ উল্লাস অফার’ শীর্ষক এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঈদ উপলক্ষ্যে দেয়া এ সুবিধা উপভোগ করা যাচ্ছে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

    ওয়ালটন কম্পিউটার পণ্যের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, দেশের একমাত্র ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবার হাতে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে তৈরি প্রযুক্তিপণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন। যা দেশের ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসটি হাতের নাগালে পেতে পারেন সে জন্য সারা বছরই সব শ্রেণি পেশার মানুষকে নানা সুবিধা দেয়া হচ্ছে। এবারের ঈদুল ফিতরেও কম্পিউটার পণ্য ও এক্সেসিরজ ক্রেতাদের জন্য ‘ঈদ উল্লাস অফার’ ঘোষণা করা হয়েছে।

    তিনি জানান, ওয়ালটন ই-প্লাজা (https://cutt.ly/h4ORA3L) এবং ওয়ালটন ডিজি-টেক (https://cutt.ly/x4ORCoA) ওয়েবসাইট থেকে ঘরে বসেই পণ্য ক্রয়ে ‘ঈদ উল্লাস অফার’ উপভোগ করতে পারছেন গ্রাহকরা। ৬ মাসের ইএমআই (কার্ড পেমেন্ট) এর ক্ষেত্রেও এ সুবিধা থাকছে। পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট থেকে অর্ডারকৃত পণ্যে রয়েছে ফ্রি হোম ডেলিভারি।

    জানা গেছে, বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭টি ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন কম্পিউটার। বছরব্যাপী মূল্যছাড়ের পাশাপাশি ইএমআই ও কিস্তি সুবিধা, এক্সচেঞ্জ অফারসহ ওয়ালটন কম্পিউটার পণ্য ও এক্সেসরিজে নানান ক্রেতাসুবিধা দেয়া হচ্ছে।

    বর্তমানে বাজারে রয়েছে নানান মডেল ও ফিচারের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি।

    মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদক্ষিণ এশিয়ায় একটি স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে হুয়াওয়ে
    Next Article তথ্যপ্রযুক্তি খাতে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বেসিস সভাপতির

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.