Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলালিংকের নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত হলো সোনালী ব্যাংক
    খবর

    বাংলালিংকের নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত হলো সোনালী ব্যাংক

    April 6, 2023
    বাংলালিংক ও সোনালী ব্যাংক লিমিটেড-এর চুক্তি স্বাক্ষর
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

    এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকে লিমিটেড-এর কর্মীরা বাংলালিংক-এর সংযোগ, দ্রুততম ইন্টারনেট, এমকানেক্স, এসএমএস ব্রডকাস্ট সুবিধা এবং মানসম্মত ডিজিটাল সেবা ব্যবহার করবেন।

    বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও সোনালী ব্যাংক লিমিটেড-এর এসট্যাবলিশমেন্ট ডিপার্টমেন্ট-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং মো. আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে বাংলালিংক-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, হেড অফ এসএমই, এন্টারপ্রাইজ বিজনেস, মো. মাহমুদুল হাসান। সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও সুভাষ চন্দ্র দাস।

    বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় গ্রাহকদের ও আমাদের সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলিকে সেরা ডিজিটাল সুবিধা প্রদান করার চেষ্টা করি। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব দেশব্যাপী মানসম্পন্ন সেবা প্রদানে বাংলালিংক-এর সক্ষমতা নির্দেশ করে। বাংলালিংক-এর উপর আস্থা রাখার জন্য আমরা সোনালী ব্যাংকের কাছে কৃতজ্ঞ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলালিংক-এর সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মীরা উপকৃত হবেন।”

    সোনালী ব্যাংক লিমিটেড–এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, “দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংক অনেক গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের কর্মীরা এই সুযোগগুলি কাজে লাগাতে পারবেন।”

    বাংলালিংক গ্রাহকদের জন্য উন্নত মানের ডিজিটাল সেবা নিয়ে আসতে থাকবে।

    বাংলালিংক সোনালী ব‌্যাংক
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবাংলাদেশের সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং কোর্স নিয়ে এলো মেটা ও পয়ন্টার
    Next Article কাশ্মীর ট্যুরসহ গ্রাহকদের জন্য ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.