Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » শুধু রাজস্ব বাড়ালেই ই-‌সিগা‌রে‌টের উপর নিয়ন্ত্রণ আরোপ সম্ভব নয়
    খবর

    শুধু রাজস্ব বাড়ালেই ই-‌সিগা‌রে‌টের উপর নিয়ন্ত্রণ আরোপ সম্ভব নয়

    November 20, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক : শুধু রাজস্ব বাড়ালেই মাদকের উপর নিয়ন্ত্রণ আরোপ সম্ভব নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। এজন্য সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের শেকড় উৎপাটনে কাজ করতে হবে।

    আজ সকালে “উন্নয়ন সমন্বয়” আয়োজিত ‘ই-সিগারেটের ভয়াবহতা ও আগামী প্রজন্মের স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক ওয়েবিনারে একথা জানান সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আতিকুর রহমান।

    ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

    ডক্টর আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রতি বছর এক লক্ষ ৬১ হাজারের বেশি মাদকাসক্ত মানুষ ক্যান্সার ও হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

    ই-সিগারেট সহ বিভিন্ন মাদকে তরুণদের আসক্তি বাড়ছে, যা উদ্বেগজনক জানিয়ে তিনি বলেন, মাদকের উপর ট্যাক্স বাড়িয়ে নিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। মাদকাসক্তরা যাতে গ্রামেগঞ্জে মাদক ছড়িয়ে দিতে না পারে সেজন্য সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে।

    ওয়েবিনারে অন্যান্যের মধ্যে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী এবং অভিনেতা চঞ্চল চৌধুরী বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, ই সিগারেটে আসক্ত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। শিশুদের জন্য ক্ষতিকর এই মাদকের ব্যবহার কমাতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত স্থানে ক্ষতিকর মাদক ই-সিগারেটের ব্যবহার কমাতে কঠোর নজরদারি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleবিপিও খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাক্কো-টিএমজিবি গোলটেবিল বৈঠক
    Next Article ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২০ সাংবাদিক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.