Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » সন্তানদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিন: মোস্তাফা জব্বার
    খবর

    সন্তানদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিন: মোস্তাফা জব্বার

    November 20, 2023
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমাদের ছাত্র-ছাত্রীরা খুবই মেধাবী। তাই সন্তানদের ডিজিটাল দক্ষতাসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে তাদের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিন।

    শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত টিএমজিবি লুনা সামসুদ্দোহা শিক্ষা বৃত্তি ২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

    টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদের সঞ্চালনায় ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুঁই প্রমুখ বক্তৃতা করেন।

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, এ যুগে বাস করে কেউ যদি ডিজিটাল যন্ত্র ব্যবহার করতে না পারে, তবে তার ভবিষ‌্যৎ অন্ধকার।
    ডিজিটাল প্রযুক্তি বিকাশের এ অগ্রদূত বলেন, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ কর্মসূচির বাস্তবায়নে শিক্ষার আমূল পরিবর্তন দরকার। আমাদের ছাত্র-ছাত্রীরা খুবই মেধাবী। তারা যে কোনো জটিলতা ধারণ করতে সক্ষম।

    প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে সন্তানদের প্রযুক্তির মন্দদিক থেকে নিরাপদে রাখতে মা-বাবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্মার্ট মানবসম্পদ তৈরিতে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান একটি কার্যকর পদ্ধতি। শিক্ষার্থীরা এক বছরের পাঠ্যক্রম এক মাসেই সহজে আয়ত্তে আনতে পারে। তাই সন্তানদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিন।

    লুনা সামসুদ্দোহা শিক্ষা বৃত্তি ২০২৩ আয়োজন করায় টিএমজিবির ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, লুনা সামসুদ্দোহা ডিজিটাল প্রযুক্তি বিকাশে অসাধারণ ভূমিকা পালন করেছেন। তার নামে বৃত্তি প্রদান তার অবদানকে অম্লান করে রাখবে।

    সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা শিক্ষার সঙ্গে বেড়ে উঠুক। সন্তানদের জন্য আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আমরা তাদের জন্য আরও উদ্যোগ নিতে চাই।’
    শমী কায়সার নারীর ক্ষমতায়নে এবং ডিজিটাল প্রযুক্তি বিকাশে লুনা সামসুদ্দোহার অবদান তুলে ধরেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদান স্মরণ করেন। জেসমিন জুঁই বলেন, লুনা সামসুদ্দোহার নামে বৃত্তি প্রবর্তনে টিএমজিবির উদ্যোগ প্রশংসনীয় একটি কাজ।

    দেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা লুনা সামসুদ্দোহার জন্ম ১৯৫৪ সালের ৪ অক্টোবর। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই নারী উদ্যোক্তার।
    টিএমজিবি মোস্তাফা জব্বার শিক্ষাবৃত্তি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২০ সাংবাদিক
    Next Article ড্যাফোডিল ক‌্যাম্পা‌সে ২৪-২৫ নভেম্বর হ‌বে চাকু‌রি উৎসব

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.