Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ই-ক্যাবে রথবদল; সভাপ‌তি শমী, সাধারণ সম্পাদক নিশা
    উদ্যোক্তা

    ই-ক্যাবে রথবদল; সভাপ‌তি শমী, সাধারণ সম্পাদক নিশা

    March 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডি‌জিটাল বার্তা ডেস্ক : ই-কমার্স উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ পূর্ণগঠিত হয়েছে।

    সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান পরিচালক সৈয়দা আম্বারিন রেজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার নিশা এবং যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচালক খন্দকার তাসফিন আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এখন থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এই প্রক্রিয়ায় মোঃ আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়ে যায় পরে তিনি এবং যুগ্ন সম্পাদক নাসিম আক্তার নিশার নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলে অন্যান্য সদস্যদের সমর্থনের মাধ্যমে সভাপতি নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

    নবগঠিত কমিটিতে অন্যান্যরাও একইভাবে নির্বাচিত হন।  সদস্য সাবেক সাধারণ সম্পাদককে বোর্ড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করারও প্রস্তাব করা হয়। সভাপতি শমী কায়সার ও অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ অন্যান্য পরিচালকগণ অপরিবর্তিত রয়েছেন।

    ১৩ মার্চ ২০২৪ বিকেল ০৫ টায় ই-ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় বিধি মোতাবেক ও আনষ্ঠানিকভাবে এই নির্বাচন ও পদবন্টন সম্পন্ন হয়।

    শীর্ষপদে পূণর্গঠনের পূর্বে পদধারীগণ স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেন এবং শূণ্য হয়ে যাওয়া পদে প্রস্তাব, সমর্থন, নির্বাহী পরিষদ সদস্যদের ভোটাভোটির ও সভাপতির অনুমোদনের মধ্য দিয়ে নতুন করে দায়িত্ব বন্টন করা হয়।

    ই-ক্যাবের বিগত জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সৃষ্টপদের নির্বাচন এ সংক্রান্ত শূণ্যপদ পূরণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ইতোমধ্যে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ৯ জন থেকে বর্ধিত হয়ে ১১ জন হয়েছে।

    বাণিজ্য সংগঠন আইন ও বাণিজ্য সংগঠন বিধি অনুসারে মনোনীত পরিচালকদ্বয় ছিলেন খন্দকার তাসফিন আলম ও অর্নব মোস্তফা।  বর্তমান কমিটিতে অন্যান্য পরিচালকেরা হলেন সাইদ রহমান, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজিব।

    চলতি বছর যথাসময়ে এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ জনের পরিচালনা পরিষদ নির্বাচিত হবে যা বিগত নির্বাচনে ০৯ জনের ছিল।

    বর্তমানে প্রায় ২ হাজার ৬শত ই-কমার্স এই এসোসিয়েশন এর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleকাজের স্বীকৃতি পেলেন স্মার্ট কর্মকর্তাগণ
    Next Article দেশব‌্যাপী সাড়া ফেলেছে ভিভো ভি৩০, স্টোরগুলোতে স্মার্টফোনপ্রেমীদের ভীড়

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.