Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » বাংলাদেশে লেনোভো-ব্র্যান্ডের তিন‌টি এসএসডি উন্মোচন কর‌লো বিউইন
    অন্যান্য

    বাংলাদেশে লেনোভো-ব্র্যান্ডের তিন‌টি এসএসডি উন্মোচন কর‌লো বিউইন

    April 28, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    নিজস্ব প্রতি‌বেদক : বাংলাদেশে লেনোভো-ব্র্যান্ডের সর্বশেষ নতুন তিনটি মডেলের এসএসডি উন্মোচন করেছে চীনা ফ্লাশ ড্রাইভ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিউইন।

    প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বহুজাতিক বিপনন অংশীদার বাংলা‌দে‌শের ইন্টিলিজেন্ট টেকনোলজি ট্রেডার্স লিমিটেড।

    শনিবার বিকেলে রাজধানীর এক‌টি হোটেলে আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে নতুন এই তি‌নটি ফ্লাশ ড্রাইভ উ‌ন্মোচন করা হয়। একইসঙ্গে আনুষ্ঠানিক ভাবে ঢাকায় ইন্টিলিজেন্ট এর আঞ্চলিক অফিসেরও ঘোষণা দেয়া হয়।

    বিউইন ভারতের কনজিউমার বিজনেস বিভাগের কান্ট্রিম্যানেজার রাজেশ খুরানা এই ঘোষণা দেন। বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব দেয়া হয় এ এস এম মোস্তফা মনোয়ার সাগর-কে।

    অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন করায় লেনেভো ল্যাপটপ ও পিসি ব্যবহারকারীরা এখন থেকে ফ্লাশ ড্রাইভের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক বিক্রয়োত্তর সেবা পাবেন। ইন্টিলিজেন্ট বাংলাদেশ অফিস স্খানীয় পরিবেশকদের মাধ্যমে ব্র্যান্ড পিসি ছাড়াও পাইকারি মূল্যে ফ্লাশ ড্রাইভ সরবরাহ করবে। বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণেও কাজ করবে। বাংলাদেশ অফিসে এখন ৫ জন কর্মী রয়েছে। দু’ এক বছরের মধ্যে এই সংখ্যা ২০ এ উন্নীত করা হবে।

    সংবাদ সম্মেলনে বিউইন Biwin এর কান্ট্রি ম্যানেজার (কনজিউমার বিজনেস) রাজেশ খুরানা বলেন, নতুন লেনোভো-ব্র্যান্ডের এসএসডি লঞ্চ করা বাংলাদেশের বাজারে বিআইডব্লিউআইএন-এর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক৷ আমরা নিশ্চিত যে এই পণ্যগুলি বাংলাদেশের প্রতিযোগিতামূলক প্রযুক্তিগত ল্যান্ডস্কেপে ব্যক্তি ও পেশাদার পর্যায়ের গ্রাহকদের পছন্দ ও চাহিদা মেটাতে সক্ষম হবে। এসএসডিগুলো গেমিং, মাল্টিমিডিয়া এবং চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশনে উচ্চতর পারফরম্যান্সের জন্য তৈরি। এগুলো স্থানীয় আবহাওয়া এবং গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে এ ক্যাটাগরি হিসেবে নকশা করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে এ কে এম মোস্তফা মনোয়ার সাগর জানান, বাংলাদেশের বাজারে সদ্য অবুমক্ত করা Lenovo LN960 M.2 একটি 4-চ্যানেল PCIe Gen 4 x 4 কন্ট্রোলার এবং NVMe 2.0 প্রযুক্তি চালিত এসএসডিগুলো যথাক্রমে 7400 MB/s এবং 6500 MB/s পর্যন্ত ডাটা রিড ও রাইট গতির অধিকারী। এসএসডিগুলোর তথ্য ধারণ ক্ষমতা 512 GB থেকে 4 TB পর্যন্ত।

    অবমুক্ত করা ফ্লাশ মেমোরির মধ্যে Lenovo LN860 M.2, দ্রুত গতি এবং কম বিদ্যুৎ খরচের জন্য ডিজাইন করা হয়েছে। যথাক্রমে 3500 MB/s এবং 3000 MB/s পর্যন্ত ক্রমিক রিড/রাইটিং গতি রয়েছে। NVMe 1.4 সহ একটি 4-চ্যানেল PCIe Gen 3 x 4 কন্ট্রোলারের এই এসএসডিটির ধারণ ক্ষমতা 256 GB থেকে 2 TB পর্যন্ত।

    এছাড়াও Lenovo SSD LS800 SATA III 2.5″ মূলধারার পিসিগুলিতে আরও ভালো নির্ভরযোগ্যতা এবং দ্রুত গতির জন্য নকশা করা হয়েছে৷ এটি উন্নত স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়িত্বের জন্য উচ্চতর 3D NAND প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা 520 MB/s এবং 500 MB/s পর্যন্ত রিড/রাইট গতি সমন্বিত করে৷ এর ধারণ ক্ষমতা 240 GB থেকে 1920 GB পর্যন্ত ।

    পাশাপাশি Lenovo LP600 USB 3.2, উচ্চ-গতির USB Type C পোর্টেবল ড্রাইভ যার ধারণ ক্ষমতা 512 GB থেকে 4 TB পর্যন্ত ৷ 2000 MB/s পর্যন্ত রিড/রাইট স্পিড সহ, এই পোর্টেবল ড্রাইভ চলতে চলতে স্টোরেজের জন্য ব্যতিক্রমী কর্মক্ষমতা প্রদান করবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleউন্নত প্রযু‌ক্তি ও দূর্দান্ত ফিচার নি‌য়ে বাজা‌রে এ‌সে‌ছে অনার এক্স৯বি
    Next Article পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তি ব্যবহারে উৎসা‌হিত কর‌তে হ‌বে : বিআইজিএফ চেয়ারপারসন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.