ঢাকায় অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী ৮ম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স-২০২৪
আজ বিটিআরসি ভবনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে হলে তরুণ মানবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম-বিআইজিএফ এর চেয়ারপারসন হাসানুল হক ইনু।
এসময় তিনি বলেন, ডিজিটাল বিভক্তি শুণ্যের কোঠায় নিয়ে আসতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। প্রযুক্তির ব্যবহার অবশ্যই জনবান্ধব, জলবায়ুবান্ধব ও নারীবান্ধব হতে হবে ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিটিআরসি`র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর রহমান, বিটিআরসির সচিব নূরুল হাফিজ এবং প্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বক্তব্য রাখেন।
সম্মেলনের ১৪টি সেশনে বৈশ্বিক ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্তিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংগস, বিগ ডাটা, ইন্টারনেট ইকোসিস্টেম, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি, ডাটা প্রটেকশন, টেলিযোগাযোগসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
