Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রিভ চ্যাট ভার্শন ৪.০ উন্মোচন: থাকছে ইনস্ট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাট সুবিধা
    উদ্ভাবন

    রিভ চ্যাট ভার্শন ৪.০ উন্মোচন: থাকছে ইনস্ট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাট সুবিধা

    April 30, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : বাংলাদেশ-সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার, শীর্ষস্থানীয় কাস্টমার এঙ্গেজমেন্ট  সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ চ্যাট সম্প্রতি তাদের চ্যাটিং সার্ভিসের বহুল প্রত্যাশিত ভার্শন ৪.০ উন্মোচন করেছে। এই উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সার্ভিসে অনেকগুলো আপডেট নিয়ে এসেছে, যার মধ্যে অন্যতম হল এখন ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয়ে ওয়েবসাইট থেকেই ভিজিটরদের সাথে একটি স্বয়ংসম্পূর্ন আইএম প্লাটফর্মের মত যোগাযোগ রক্ষা করা যাবে। যার ফলে প্রতিষ্ঠানগুলো আরও বেশি সংখ্যক ভিজিটরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবে। এই উদ্ভাবন শুধুমাত্র মানসম্মত কাস্টমার এঙ্গেজমেন্টেই ভূমিকা রাখবে না, বরং নতুন গ্রাহক তৈরী ও প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন ব্যায় কমাতেও সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রিভ চ্যাট রিভ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান যেটি মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লাইভ চ্যাট ও চ্যাটবট সল্যুশন প্রদান করে থাকে।ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন মেসেজিং সেবা যেমন- হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, টেলিগ্রামসহ এ ধরনের সকল কমিউনিকেশন রিভ চ্যাটের মাধ্যমে শুধুমাত্র একটি প্লাটফর্মের মধ্যেই সম্পন্ন করা যায়।

    ভার্শন ৪.০ এর নতুন ফিচারগুলো এই সেবাকে আরও উন্নত করে গ্রাহকদেরকে ভাল অভিজ্ঞতা প্রদান ও এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। অফলাইন মেসেজিং যোগ হবার কারণে একজন এজেন্ট বা গ্রাহক এখন যে কোন সময় মেসেজ আদানপ্রদান করতে সক্ষম হবে। অর্থাৎ গ্রাহক অফলাইনে থাকলেও এজেন্ট তাকে মেসেজ দিতে পারবেন এবং গ্রাহক অনলাইনে এসে পুনরায় ওয়েবসাইটে ঢুকে সেই মেসেজ দেখতে ও রিপ্লাই করতে পারবেন।

    এ ধরণের ফিচার গ্রাহকের চাহিদা ও কিভাবে তাদের আরও ভাল সেবা দেয়া যায় তা বুঝতে কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে সহয়তা করবে। তাছাড়া নতুন এই আপডেটে গ্রাহক সেবার মান, এজেন্টদের দক্ষতা ইত্যাদী বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আলাদা তথ্যবহুল ড্যাশবোর্ড রয়েছে।

    রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান এই উদ্ভাবনী অগ্রযাত্রা নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করে বলেন, “রিভ চ্যাট ভার্শন ৪.০ এ ইন্সট্যান্ট মেসেজিং ও লাইভ চ্যাটের সমন্বয় কাস্টমার এঙ্গেজমেন্টে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা মনে করছি। আমাদের পার্টনার ও ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য সবসময়ই আমাদেরকে এ ধরনের উদ্ভাবনে উৎসাহ প্রদান করে আসছে।”

    রিভ চ্যাট ইতিমধ্যে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ আমেরিকা ও কানাডার খ্যাতনামা প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছে ও সেবা প্রদান করে যাচ্ছে। যার মধ্যে রয়েছে কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত, কলম্বিয়ার স্কশিয়া ব্যাংক, মেক্সিকান সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সপারেন্সি, বিশ্বের অন্যতম বৃহৎ নেটোয়ার্ক ইকুইপমেন্ট প্রস্তুতকারক ফ্রান্সের লিগ্র্যান্ড, মালয়েশিয়ার পাবলিক গোল্ড, কানাডিয়ান হিয়ারিং ইন্সটিটিউট, ভারতের শীর্ষস্থানীয় এডটেক প্রতিষ্ঠান আইনিউরন, ইত্যাদি।

    সিঙ্গাপুরে প্রধান কার্যালয়স্থ এই বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান দেশীয় ব্রান্ডগুলোর কাছেও সমান জনপ্রিয়। এর মধ্যে বিকাশ, টেন মিনিট স্কুল, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, অথবা ডটকম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বাটারফ্লাই গ্রুপ, পিকাবু ও ট্রান্সকম ডিজিটাল উল্ল্যেখযোগ্য।

    রিভ চ্যাট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleরবি’র এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
    Next Article থাইল্যান্ডের এআইটি’র সাথে একাডেমিক অংশীদারিত্ব স্বাক্ষর করেছে ড্যাফোডিল

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.