Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » স‌্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক
    খবর

    স‌্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক

    May 9, 2024
    স‌্যামসাং ফোন ক্রয়ে ফ্রি ইন্টা‌রনেট দি‌চ্ছে বাংলালিংক
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি ফোনটি ক্রয়ে বাংলালিংক গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশেষ অফার।

    এরমধ্যে উল্লেখযোগ্য হলো, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোনটি কিনলে বাংলালিংক গ্রাহকরা পাবেন দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে বিনামূল্যে আইপিএল উপভোগ করার সুযোগ। এই অফারের আওতায় গ্রাহকরা ১২ মাসব্যপী ৭ দিন মেয়াদের ১৫ জিবি ফ্রি মোবাইল ও ১০০ টাকার বেশি যে কোনো ডাটা প্যাকে ৫০ শতাংশ ইন্টারনেট বোনাস পাবেন। এছাড়াও বাংলালিংক-এর মাইবিএল সুপারঅ্যাপের বেশ কিছু উদ্ভাবনী ডিজিটাল সেবাও গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

    এই চুক্তির ফলে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট, ৪ বার ওএস আপডেট ও ১ বছরের ওয়ারেন্টির নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে। যা সর্বোপরি বাংলালিংক গ্রাহকদের ফোর-জি ফোন ক্রয়ে আগ্রহী করার মাধ্যমে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে গুরত্বপূর্ণ অবদান রাখবে।

    বাংলা‌লিং‌কের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর, মেহেদী আল আমিন বলেন, “বাংলাদেশের দ্রুততম ফোর-জি ইন্টারনেট সেবাদানকারী অপারেটর হিসাবে আমাদের লক্ষ্য মূল্যবান গ্রাহকদের নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করা। স্যামসাং-এর সাথে যৌথভাবে গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি উদ্বোধন করার পাশাপাশি আমাদের গ্রাহকদের বিশেষ অফার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি এই অফারটি শুধুমাত্র আমাদের গ্রাহকদের নির্দিষ্ট চাহিদাই পূরণ করবে না বরং একটি সামগ্রিক ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতেও অবদান রাখবে। একইসাথে দেশের ক্রীড়াপ্রেমীরা গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোনে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা বিনামূল্যে দেখার সুযোগ করে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।”
    স্যামসাং ইলেকট্রনিক্স-এর ডিরেক্টর ও মোবাইল ডিভিশন হেড মো. মঈদুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি যে, বাংলালিংক-এর সাথে এই চুক্তি গ্যালাক্সি এ১৫ ফাইভ-জি স্মার্টফোন ব্যবহারকারীদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান দেবে। বাংলালিংক-এর গ্রাহক কেন্দ্রীক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারের বাস্তবায়নের পাশাপাশি গ্রাহকদের বিশেষ সুবিধাসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ  উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে যৌথভাবে আমরা নিশ্চিত করছি যে, গ্রাহকরা আরও বেশি সংযুক্ত থাকবেন ও অভূতপূর্ব উদ্ভাবনী সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি উপভোগ করবেন।
    বাংলালিংক স্মার্টফোন স‌্যামসাং
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগরমে চরম ব‌্যাপার !
    Next Article এবারও জাতীয় আইটি প্রতিযোগিতায় লড়বে প্রতিবন্ধীরা

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.