Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » জার্মানীতে নিষিদ্ধ হলো লেনোভো ও মটোরোলা!
    খবর

    জার্মানীতে নিষিদ্ধ হলো লেনোভো ও মটোরোলা!

    May 14, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    লেনোভো এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান মটোরোলা মোবিলিটি সম্প্রতি জার্মানির এক আদালতের রায়ের পর সেদেশে বড় আইনি প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যা মোবাইল ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় ডাব্লিউডাব্লিউএএন মডিউলযুক্ত তাদের ডিভাইসগুলির বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কঠোর পদক্ষেপ আমেরিকান প্রযুক্তি সংস্থা ইন্টারডিজিটালের সাথে পেটেন্ট বিরোধ থেকে সৃষ্টি হয়েছে।
    মিউনিখ জেলা আদালত চলতি মে মাসের প্রথম দিকে ইন্টারডিজিটালের পক্ষে রায় দেয়, যার ফলে চার মিলিয়ন ইউরোর সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার পরে অবিলম্বে লেনোভো কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে।
    লেনোভোর পণ্যগুলিতে ব্যবহৃত ডাব্লিউডাব্লিউএএন প্রযুক্তির লাইসেন্সিং শর্তাবলীকে কেন্দ্র করেই মূল বিরোধ সৃষ্টি হয়েছে, যার মধ্যে সম্প্রতি উন্মোচন হওয়া স্মার্টফোন, মটোরোলা এজ ৫০ আল্ট্রাও রয়েছে। এই ডিভাইসগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করে যার জন্য ইন্টারডিজিটালের পেটেন্ট পেয়েছে এবং সেগুলো ব্যবহারের জন্য লেনোভোকে যে ফি দিতে হয় তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ইন্টারডিজিটাল দাবি করেছে যে লেনোভো ন্যায্য এবং যুক্তিসঙ্গত লাইসেন্সিং ফি প্রদানের ক্ষেত্রে তাদের দাবিগুলো পূরণ করেনি, যার কারণে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে, লেনোভো বলেছে যে ইন্টারডিজিটালের শর্তাবলী ন্যায্য নয় এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করার পরিকল্পনা করছে।
    আদালতের সিদ্ধান্ত জার্মানিতে লেনোভোর ব্যবসায়ের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। রায় অনুসারে, লেনোভোর যেকোনও ডাব্লিউডাব্লিউএএন-এনেবল ডিভাইস বিক্রি, অফার বা আমদানি করা জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে। ডিভাইসগুলোর মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপগুলো রয়েছে, যা জিএসএম, ইউএমটিএস, এলটিই এবং ফাইভজির মতো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। এটি শুধুমাত্র মটোরোলার স্মার্টফোনই নয়, লেনোভোর মোবাইল-এনেবল ডিভাইসগুলোকে প্রভাবিত করছে।
    মটোরোলা লেনোভো
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএআই নির্ভর অটোফিল ফিচার আনলো এজ ব্রাউজার
    Next Article রাজধানীতে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স জব্দ, ৪ আটক

    সম্পর্কিত নিবন্ধ

    দেশে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তৈরির উদ্যোগ

    বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো

    স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

    টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন অ‌ক্টোব‌রে

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.