Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » ‘সাংবাদিকদের তথ্য প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই নতুবা ছিটকে পড়তে হবে’
    খবর

    ‘সাংবাদিকদের তথ্য প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই নতুবা ছিটকে পড়তে হবে’

    May 29, 2024
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: সময়ের সঙ্গে তালমিলিয়ে চলতে হলে সাংবাদিকদের তথ্য প্রযুক্তি জ্ঞান আহরণের বিকল্প নেই। নতুবা চ্যালেঞ্জিং এই পেশা হতে ছিটকে পড়তে হবে বলে মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা ও ফ্যাক্ট চেক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    প্রধান অতিথির বক্তৃতায় শ্যামল দত্ত বলেন, সাংবাদিকদের জন্য ফ্যাক্ট চেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফ্যাক্টচেকের মাধ্যমে শনাক্ত করতে হবে তথ্যের সত্য- মিথ্যার পরিধি। গণমাধ্যমে ক্রস চেক না করে কোনো সংবাদ প্রকাশ অনুচিত। সংবাদ প্রকাশ বা নির্বাচনের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।

    সভাপ্রধান পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়তই নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই খবর উপস্থাপনে ক্রস চেকের বিষয়ে ডিজিটাল সাংবাদিকদের আরও সুদক্ষ হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। জাফর ওয়াজেদ আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি জ্ঞানই মূল চালিকা শক্তি। তাই ডিআরিইউ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

    তিনি আরো বলেন, আইসিটি বিষয়ে লেখার ভাষা হবে সহজ ও নমনীয়। যা সাধারণ পাঠকের বোধগম্য হবে। দৈনিক পত্রিকার শুধু নির্দিষ্টস্থান জুড়ে বা সপ্তাহে এক দিন নয়, প্রতিদিনের বিশেষ অংশে তথ্যপ্রযুক্তির খবর জানানো উচিত।

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন,
    ডিআরইউ প্রায় দুই হাজার সদস্যের সংগঠন। সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিআইবি কর্তৃপক্ষকে পর্যায়ক্রমে অন্যান্য প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

    সমাপন অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য প্রযুক্তি ও প্রযুক্তি সম্পাদক রাশিম মোল্লা বক্তব্য রাখেন। পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সমন্বয়ে ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ উপকমিটির সদস্য সচিব রফিক মির্ধা, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম।

    ডিআরইউ প্রশিক্ষণ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleলাখ টাকার ফাইভজি স্মার্টফোন এনেছে অনার
    Next Article বিশ্বমঞ্চে এখন বাংলাদেশের শিক্ষক বাতায়ন

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.