Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার স্থাপন করলো গ্রামীণফোন
    খবর

    কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার স্থাপন করলো গ্রামীণফোন

    June 12, 2024
    কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কুষ্টিয়ার ‘ইউটিউব ভিলেজে’ নতুন টাওয়ার স্থাপন করলো গ্রামীণফোন
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক: স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষমতায়ন এবং কনটেন্ট তৈরিতে তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি কুষ্টিয়ার ইউটিউব ভিলেজে একটি নতুন নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করেছে গ্রামীণফোন। কন্টেন্ট ক্রিয়েটররা যেন স্বাচ্ছন্দ্যে ভিডিও আপলোড এবং চ্যানেলের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন সেজন্য তাদের স্থিতিশীল ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সংযোগ প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে অপারেটরটি।

    টাওয়ারটি উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী  ইয়াসির আজমান। এ সময় গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, খুলনার সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরীসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ‘পথে পথে’ প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সম্প্রতি কুষ্টিয়ার শিমুলিয়ার ইউটিউব ভিলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বলেন; জানার চেষ্টা করেন কীভাবে উদ্ভাবনী উপায়ে তারা ভিডিওর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, প্রতিভা এবং দৈনন্দিন কর্মকাণ্ড তুলে ধরছেন। আলোচনায় ডিজিটাল ক্ষমতায়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্ব পায় এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সংযোগ কী ভূমিকা রাখছে তা উঠে আসে।

    অনন্য এই ইউটিউব ভিলেজটি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়াতে অবস্থিত। গ্রামবাসীরা কনটেন্ট শেয়ারিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে ব্যপকভাবে ইউটিউব ব্যবহার করায় গ্রামটি এই সুনাম অর্জন করেছে। ইউটিউবের মাধ্যমে কনটেন্ট শেয়ার করে জীবিকা নির্বাহ এবং নিজেদের আর্থসামাজিক অবস্থান বদলে দিয়েছেন তারা।

    ইউটিউব ভিলেজের যাত্রা শুরু হয়েছিল গুটিকয়েক ব্যক্তির হাত ধরে যারা ইউটিউবকে স্থানীয় সংস্কৃতি, প্রতিভা এবং দৈনন্দিন জীবন তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন। সবুজ মাঠে রান্না করা, নালা ও খালে মাছ ধরার মতো অসাধারণ দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করতেন তারা। এভাবে শিমুলিয়া গ্রামের প্রাণবন্ত সব মানুষজন তাদের অনন্যসব অভিজ্ঞতাগুলো তুলে আনেন ইউটিউব স্ক্রিনে। ফলে গ্রামটিই একসময় ‘ইউটিউব ভিলেজ’ নামে পরিচিতি পায়। গ্রামের অনেক বাসিন্দা এখন ইউটিউব ভিডিওর মাধ্যমে ভালো আয় করছেন।

    গ্রামীণফোনের প্রধান নির্বাহী  ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এমন একটি অভিনব মডেল তৈরি করা হয়েছে যার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং সেই অর্থ সমাজের কাজে লাগছে- এ ব্যাপারটি ছিল আমার কল্পনারও বাইরে। ‘ইউটিউব ভিলেজ’ একটি অনন্য ধারণা যা আমাকে শিখিয়েছে কীভাবে ইন্টারনেটের শক্তি মানুষের জীবনকে বদলে দিতে এবং উপার্জেনের সুযোগ তৈরি করতে পারে। তারা শুধু বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করছে তা নয়, বরং এর থেকে উপার্জিত অর্থ সামাজিক কাজে ব্যবহৃত হচ্ছে। এই উদ্যোগের পেছনে থাকা মানুষগুলোকে আমি সাধুবাদ জানাই। এমন একটি গ্রামে আমাদের নেটওয়ার্ক আরো শক্তিশালী করতে নতুন টাওয়ার স্থাপন করতে পেরে আমি আনন্দিত।”

    ইউটিউব ভিলেজ কনটেন্ট ক্রিয়েটর কুষ্টিয়া গ্রামীণফোন টাওয়ার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleঈদে যেসব স্মার্টফোনে থাকছে বিশেষ অফার !
    Next Article অবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসির অভিযান, ১৭ হাজার ৩৫৪সিমসহ সরঞ্জামাদি জব্দ

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.