Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » আইএসপি লাইসেন্স পেতে আবেদনের হিড়িক
    খবর

    আইএসপি লাইসেন্স পেতে আবেদনের হিড়িক

    June 26, 2024
    প্রতিকী ছবিতে ইন্টারনেট সংযোগ। ছবি : ইন্টারনেট
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসার লাইসেন্স পেতে সারাদেশ হতে আবেদনের হিড়িক পড়েছে।

    বিটিআরসিতে মাত্র ৮ মাসে ৬৬৯ টি আবেদন জমা পড়েছে এই আইএসপি লাইসেন্স পেতে। এরমধ্যে বিটিআরসি এখন পর্যন্ত নির্দিষ্ট ক্যাটাগরি হতে ৭ টিকে যোগ্য মূল্যায়ন করে লাইসেন্স দেয়ার জন্য বিবেচনা করেছে ।

    বিটিআরসি বলছে, তারা ধাপে ধাপে আবেদনগুলো মূল্যায়ন করছেন। এরমধ্যে নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনগুলোকে তারা লাইসেন্স দেয়ার জন্য বিবেচনা করছেন।

    বিটিআরসি ২০২৩ সালের সেপ্টেম্বরে লাইসেন্স ইস্যু অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) চালু করে। আর এর মাধ্যমে ক্যাটাগরিভিত্তিক আবেদন নিতে থাকে। যেখানে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই ৬৬৯ আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে বরিশাল বিভাগ, বরিশাল জেলা, চাঁদপুর সদর, রাউজান, কুমিল্লা সদর দক্ষিণ, চট্টগ্রাম ইপিজেড উপজেলা ও থানার আবেদন মূল্যায়ন করা হয়েছে।

    আবেদনের তুলনায় লাইসেন্স কম দেয়ার বিষয়টিকে যৌক্তিক বলছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

    সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন লাইসেন্স কম দেয়াকে স্বাগত জানাই। দেশে এ খাতে বর্তমানে যত লাইসেন্সি আছে তা যথেষ্ট।

    ‘বিটিআরসির কাছে আমাদের চাওয়া আপগ্রেডেশন। এটি যদি উম্মুক্ত করা হতো তাহলে এখাতের ব্যবসায়ীরা লাভবান হতো, সেবার মানও আরও বাড়তো। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসা না বাড়াতে পারেন তাহলে এক সময় তিনি এখাতে ব্যবসার আগ্রহ হারাবেন’ উল্লেখ করেন ইন্টারনেট ব্যবসায়ীদের এই নেতা।

    এই দফায় লাইসেন্স দিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পূর্বানুমোদনের জন্য যেসব কোম্পানিকে নাম দেয়া হয়েছে তারমধ্যে রয়েছে, রাকা এন্টারপ্রাইজ, কম্পিউটার ডটনেট, আবির অনলাইন সিস্টেম, রিও কমিউনিকেশন, ফারহা ডটকম, মেটা অনলাইন এবং স্পিড নেটওয়ার্ক সলিউশন।

    সূত্র: টেকশহর

    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে নিবন্ধিত ৩৩ কোটি সিমের মধ্যে সক্রিয় ১৯ কোটি
    Next Article বা‌র্ষিক কর্মসম্পাদন চুক্তি জনগ‌ণের আস্থা তৈ‌রি কর‌বে : তথ্য প্রতিমন্ত্রী

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.