Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » ৩ ক্যাটেগরিতে আইএসও সনদ পেল সেলেক্সট্রা
    খবর

    ৩ ক্যাটেগরিতে আইএসও সনদ পেল সেলেক্সট্রা

    July 3, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    অতি-সম্প্রতি একসঙ্গে তিনটি আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। বিশ্বব্যাপী সমাদৃত আন্তর্জাতিক মানদণ্ডের পর্যবেক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বিভিন্ন পর্যায়ে পরিদর্শন ও নিরীক্ষণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেডকে মানসম্মত ব্যবস্থাপনা, পরিবেশবান্ধবতা, মানবসম্পদ স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা; এই তিন বিভাগে আইএসও সনদ প্রদান করে। সেলেক্সট্রা লিমিটেড এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্ববাজারে মোবাইল ও আইওটি পণ্য উৎপাদন ও রপ্তানিতে সক্ষম।

    সনদ প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, “এই আইএসও সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের দ্বার উন্মোচন করে দিল। এই অর্জন সম্ভব হয়েছে সেলেক্সট্রার সকল সংশ্লিষ্ট সদস্যের নিরলস পরিশ্রম এবং দলগত সহযোগিতার মাধ্যমে।“

    অত্যাধুনিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের পণ্য তৈরি নিশ্চিতকরণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেড অর্জন করেছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-৯০০১:২০১৫ সনদ; কাঁচামালের সুষ্ঠু বণ্টন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও অংশীদারদের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে পেয়েছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-১৪০০১:২০১৫ সনদ, এবং কর্মস্থলে আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে অর্জন করেছে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-৪৫০০১:২০১৮ সনদ।

    ইন্টারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গত ২৯ মে ২০২৪, ইন্টারটেক বাংলাদেশের প্রধান কার্যালয়ে সেলেক্সট্রা লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামের হাতে এই তিনটি সনদ তুলে দেন। সনদ গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন নকিয়া মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি এর কান্ট্রি ম্যানেজার মশিউর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

    উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড ২০২০ সালে একটি মোবাইল ও আইওটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে নকিয়া মোবাইল উৎপাদনের মাধ্যমে তাদের উৎপাদন কারখানাটি চালু করে।

    আইএসও সনদ সেলেক্সট্রা লিমিটেড
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleতরুণ প্রজন্মের উৎসাহ এখন দয়াল চন্দ্র বর্মন
    Next Article এআই ভয়ংকর দৈত্যে পরিণত হচ্ছে-পলক

    সম্পর্কিত নিবন্ধ

    নিরাপত্তা পরীক্ষায় অপ্রত্যাশিত ঘটনা, বিপাকে ওপেনএআই

    শিশুদের জন্য নতুন নিয়ম, বিশ্বজুড়ে কড়াকড়ি

    ১৫ বছরে বিকাশ: বদলে দিয়েছে মানুষের লেনদেনের অভ্যাস

    ভুয়া প্রশিক্ষণ প্রকল্পে অর্থ আদায়ের চেষ্টা, বিসিসির সতর্কবার্তা

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.