Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » এক বছরে মাইবিএল সুপারঅ্যাপে প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ
    অর্থ ও বাণিজ্য

    এক বছরে মাইবিএল সুপারঅ্যাপে প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ

    বাংলালিংক লাইফস্টাইল অ্যাপ
    July 4, 2024
    বাংলালিংক-এর সুপারঅ্যাপ এখন দেশের এক নম্বর লাইফস্টাইল অ্যাপ। ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    বাংলালিংক-এর মাইবিএল সুপারঅ্যাপ ৪.৫-স্টার রেটিং নিয়ে গুগল প্লে স্টোরে লাইফস্টাইল বিভাগে এখন দেশের এক নম্বর অ্যাপ। এটি দেশের একমাত্র টেলকো সুপার অ্যাপ হিসেবেও পরিচিত। এই সাফল্যের পেছনে রয়েছে মাইবিএল অ্যাপের সিক্স-সি সুপার অ্যাপ কৌশল, যেটি তৈরি করা হয়েছে বাংলাদেশের গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা মেটানোর লক্ষ্যে।

    কানেক্ট, কনটেন্ট, কেয়ার, কমার্স, কোর্স ও কমিউনিটি সমন্বিত সিক্স-সি কৌশল গ্রহণের মাধ্যমে মাইবিএল সুপারঅ্যাপ সকল গ্রাহকদের ডিজিটাল জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, যা মাইবিএল সুপারঅ্যাপকে দেশের প্রধান লাইফস্টাইল অ্যাপে পরিণত করেছে।

    বিনোদন, সঙ্গীত, গেমিং, শিক্ষা, টিকিট বুকিং এবং নির্বিঘ্ন ইউটিলিটি বিল পেমেন্টসহ বিস্তৃত ডিজিটাল সেবা প্রদান করে থাকে মাইবিএল। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল চাহিদা পূরণ ও গ্রাহকদের জীবনযাপনকে আরও সহজ করছে মাইবিএল। সর্বোপরি উদ্ভাবনী ডিজিটাল সেবা ও নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে দেশের ডিজিটালাইজেশনে নেতৃত্ব দিয়ে চলেছে বাংলালিংক-এর এই সুপার অ্যাপ।

    এই বছরের মার্চ পর্যন্ত এক বছরে মাইবিএল সুপারঅ্যাপ ২৯.৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ের মধ্যে, মোট ২.৭ মিলিয়ন মাইবিএল ব্যবহারকারী অ্যাপটির সংগ্রহে থাকা এক লক্ষেরও অধিক বাংলা গান উপভোগ করেছেন, ১.৪ মিলিয়ন ব্যবহারকারী ই-স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন এবং এক মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী অনলাইন কোর্সে অংশ নিয়েছেন।

    বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংকে, সকল উদ্ভাবনী ডিজিটাল সেবার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় গ্রাহকদের। গুগল প্লে স্টোর-এ মাইবিএল সুপারঅ্যাপ-এর ৪.৫-স্টার রেটিং অর্জন গ্রাহকদের জন্য বিনোদন থেকে শুরু করে শিক্ষা, ডাক্তারের পরামর্শ ও বিল পেমেন্টেসহ সর্বোত্তম ডিজিটাল সেবাগুলো প্রদানে আমাদের একনিষ্ঠ প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। আমরা গ্রাহকদের দৈনন্দিন জীবনের বৈচিত্রময় চাহিদাগুলো পূরণ করা লক্ষ্যে প্রতিনিয়ত অ্যাপটিকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রেটিং অর্জন ও বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলালিংক টিম।”

    গুগুল প্লে স্টোর জীবন যাপন ডিজিটাল প্রবৃদ্ধি বাংলালিংক লাইফস্টাইল সুপুারঅ্যাপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleদেশে প্রথমবারের মতো শতভাগ প্রোপেন বাজারজাত করছে ইউনিগ্যাস
    Next Article রিয়েলমি ঈদ ক্যাম্পেইন এ মোটরসাইকেল বিজয়ী সাব্বির ইসলাম

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.