Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » রিয়েলমি ঈদ ক্যাম্পেইন এ মোটরসাইকেল বিজয়ী সাব্বির ইসলাম
    খবর

    রিয়েলমি ঈদ ক্যাম্পেইন এ মোটরসাইকেল বিজয়ী সাব্বির ইসলাম

    July 4, 2024
    ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    স্মার্টফোন গ্রাহকদের মধ্যে নানা ধরনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অবশেষে বহুল আকাঙ্ক্ষিত ঈদ ক্যাম্পেইনের সমাপ্তি টানলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ক্যাম্পেইনের উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিয়েছেন একটি মোটরসাইকেল, দুইটি রেফ্রিজারেটর, তিনটি টেলিভিশন এবং পাঁচটি ওভেন।
    রিয়েলমি’র স্মার্টফোন কিনে প্রথম পুরস্কার লুফে নিয়েছেন সাব্বির ইসলাম। তিনি পেয়েছেন দুই লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল।
    এছাড়াও, ছয়জন বিজয়ী রিয়েলমি ডিভাইসের ওপর পেয়েছেন বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। পাশাপাশি ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন একটি ফ্রি ডেটা বান্ডেল অফার।
    রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন বলেন, “রিয়েলমি আয়োজিত ঈদ ক্যাম্পেইনটি আমাদের সম্মানিত গ্রাহকদের মধ্যে যে আনন্দের সঞ্চার করেছে, তা দেখে আমরা অত্যন্ত খুশি। রিয়েলমিতে, আমরা শুধু গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের ডিভাইস সরবরাহ করি না, বরং আমাদের ফোন ব্যবহারকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতাও তৈরি করি। সকল ক্যাম্পেইন বিজয়ী বিশেষ করে সাব্বির ইসলামকে গ্র্যান্ড প্রাইজটি জিতে নেওয়ায় অভিনন্দন জানাচ্ছি। এভাবে আমরা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে আমাদের রিয়েলমি পরিবারের মধ্যে আরও আকর্ষণীয় সুযোগ তৈরি করা চালিয়ে যেতে চাই।”
    মোটরসাইকেল বিজয়ী সাব্বির ইসলাম বলেন, “রিয়েলমি আয়োজিত ঈদ ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ জিততে পেরে আমি রোমাঞ্চিত ও কৃতজ্ঞ। মোটরসাইকেল জেতা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ঘটেছে। অসাধারণ সুযোগটি দেওয়ার জন্য এবং এই ঈদকে সত্যিকার অর্থে বিশেষ করে তোলার জন্য আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাচ্ছি।”
    গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি এই ক্যাম্পেইনে দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজন বিজয়ীর প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ টাকা মূল্যের রেফ্রিজারেটর। তৃতীয় পুরস্কার বিজয়ী তিনজন পেয়েছেন ৫০ হাজার টাকা মূল্যের তিনটি টেলিভিশন এবং চতুর্থ পুরস্কার হিসেবে পাঁচজন ক্যাম্পেইন বিজয়ীর প্রত্যেকে পেয়েছেন ৩০ হাজার টাকা মূল্যের ওভেন।
    গ্রাহকদের চাহিদা বুঝতে সক্ষম একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য রয়েছে রিয়েলমি’র। এজন্য ভবিষ্যতে চমৎকার ডিভাইস বাজারে আনা এবং আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করা চালিয়ে যাবে সকলের প্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি।
    সূত্র: প্রেসরিলিজ
    পুরস্কার মোটরসাইকেল রিয়েলমি স্মার্টফোন
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleএক বছরে মাইবিএল সুপারঅ্যাপে প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ
    Next Article বাংলাদেশে ওয়াই-ফাই ৭ নিয়ে এলো হুয়াওয়ে

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.