Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » শান্তি ও সম্প্রীতি সংলাপে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ
    উদ্ভাবন

    শান্তি ও সম্প্রীতি সংলাপে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ

    তরুণদের প্রতিভা, উদ্ভাবনী দক্ষতা এবং সৃজনশীলতাকে উন্নত করার উপায়গুলো নিয়ে আলোচনা
    July 7, 2024
    ছবি : ডিজিটাল বার্তা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক: রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে প্রথমবারের মত অনুষ্ঠিত হল ‘শান্তি ও সম্প্রীতি সংলাপ’। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইয়ুথ এংগেজমেন্ট ইন ডেমোক্রেসি প্রকল্পের আওতায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এই সংলাপে তরুণ ও অভিজ্ঞদের মিলনমেলা ঘটে।
    সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও ইয়ুথ এংগেজমেন্ট ইন ডেমোক্রেসি প্রকল্প সম্পর্কে কথা বলেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ সিদ্দিকী।
    দুটি সেশনে আয়োজিত সংলাপে উঠে আসে উদ্যোক্তা হওয়ার পথে তরুণদের চ্যালেঞ্জগুলো । পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় বেশকিছু পরামর্শ ও সুপারিশ দেন । ‘সুযোগ এবং চ্যালেঞ্জ’ শিরোনামের প্রথম সেশনে  ড.মাকসুদা সুলতানার সঞ্চালনায় শিল্পী টিপু মুনশি, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, অধ্যাপক আফসানা ফেরদৌসি,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী জাবেদ আহমেদ তরুণদের সাথে কথা বলেন।
    ‘সাফল্যের জন্য দক্ষতা উন্নয়ন’ শিরোনামে দ্বিতীয় পর্বে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক নন্দিত অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কেয়ার গিভিং বিশেষজ্ঞ শিল্পী আক্তার, সাকিব রায়হান, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের প্রধান জাহিদা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রকল্প বিশেষজ্ঞ মানিক মাহমুদ ও সুপরিচিত বক্তা ও কর্পোরেট ব্যাক্তিত্ব সোলায়মান সুখন।
    অতিথিদের সাথে আলোচনা ও আলাপচারিতায় অভিজ্ঞদের পরামর্শে সম্মৃদ্ধ হয় তরুণরা ।

    সংলাপের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন খাতের উদীয়মান তরুণ এবং অভিজ্ঞরা যাতে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন এবং নতুন আইডিয়া ও সমাধান খুঁজে পান । তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে কিভাবে তাদের শিক্ষায়, কর্মসংস্থানে এবং উদ্যোক্তা উন্নয়নে সহায়তা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থানের মধ্যে সমন্বয় করে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালুর ওপর জোর দেয়া হয়।

    তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য জাতীয় সংসদসহ সবক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানানো হয়। সংলাপে বক্তারা তরুণদেরকে সফল উদ্যোক্তা হতে আগে দক্ষতা উন্নয়নের পরামর্শ দেন ।

    সংলাপে তরুণদের প্রতিভা, উদ্ভাবনী দক্ষতা এবং সৃজনশীলতাকে উন্নত করার উপায়গুলো নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বপ্ন পূরণের পথে এবং বাংলাদেশের আর্থিক-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।

    আয়োজনের শেষে সমাপনী বক্তব্য রাখেন ও তরুণ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্রা নিয়োগী।
    ইয়ুথ এংগেজমেন্ট ফিল্মস ফর পিস ফাউন্ডেশন মানুষের জন্য ফাউন্ডেশন শান্তি ও সম্প্রীতি সংলাপ
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleজাতীয় পেনশন কর্তৃপক্ষের সাথে প্রাইম ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষর
    Next Article ফেসবুকে ৩৫ শিশু নিখোঁজের গুজব

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.