Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » জেনেভায় তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের আরও একটি নতুন রেকর্ড
    খবর

    জেনেভায় তথ্যপ্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের আরও একটি নতুন রেকর্ড

    April 8, 2019
    টেকজোন টিভি-মোস্তাফা জব্বার ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    টেকজোন টিভি, ঢাকা ৭ এপ্রিল, ২০১৯: জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলন  (ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি – ডব্লিউএসআইএস) ২০১৯ সালের ফলোআপ ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য সুইজারল্যান্ডের উদ্দেশ্যে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

    ফোরাম সৃষ্টির ইতিহাসে এই প্রথম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক এই ফোরামে সম্মানজনক দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

    সুইজারল্যান্ডের জেনেভায় ৮ থেকে ১২ এপ্রিল এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। ৫দিনব্যাপী ডব্লিউএসআইএস এ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নেবেন।

    চেয়ারম্যান এর দায়িত্বের বাইরেও মন্ত্রী ডব্লিউএসআইএস এ ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব করবেন।

    বিশ্বব্যাপী জাতিসংঘের বহুমাত্রিক অংশীদারদের প্লাটফর্ম ডব্লিউএসআইএস ফোরাম-১৯-এর দায়িত্ব গ্রহণের জন্য  সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে এ বিষয়ে মোস্তাফা জব্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার প্রতিক্রিয়ায় বলেন, দেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে, ডব্লিউএসআইএস এর ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ।

    তিনি ডিজিটাল বাংলাদেশ এর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বাস্তব রূপ লাভ করেছে এবং একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার গৌরব অর্জন করেছে।

    এর আগে ২০১৮” সালে ৫ম বারের মতো তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার- অর্জন করেছে বাংলাদেশ। এটুআই প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘মুক্তপাঠ’ নামক উদ্ভাবনী প্রকল্প ২০১৮ সালে এই পুরস্কার অর্জন করে।

    এক দশক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের  ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার এই কার্যক্রম ২০১৪ সালে আইটিইউ এর নজরে আসে এবং সেই বছর তারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায় ডিজিটাল সেন্টার বাস্তবায়ন প্রকল্পকে ডব্লিউএসআইএস পুরস্কার প্রদান করে। এছাড়া ২০১৫ সালে জাতীয় তথ্য বাতায়ন, ২০১৬ সালে সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস, পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র, শিক্ষক বাতায়ন এবং কৃষকের জানালা এবং ২০১৭ সালে মাল্টিমিডিয়া টকিং বুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের “টেলিমেডিসিন প্রকল্প”, “নাগরিক সেবা উদ্ভাবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার” এবং “ই-নথি” ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার অর্জন করে।

    পাঁচ দিনব্যাপী এ ফোরামে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালা হবে। প্রতি বছর  ডব্লিউএসআইএস এর এই ফোরাম যৌথভাবে আয়োজন করে থাকে জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ), ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিটিএডি।

    জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের উদ্যোগে ২০০৩ সালে জেনেভায় ও ২০০৫ সালে তিউনিসে দুই দফায় এ শীর্ষ সম্মেলন হয়। উভয় সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়ে বিশ্বব্যাপী বিরাজমান ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তি বৈষম্য মোচনে নিজদের দেশের অঙ্গীকার ব্যক্ত করেন।

    জেনেভা সম্মেলনে গৃহীত ঘোষণাপত্র অনুযায়ী দেশে দেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়, যা প্রতি বছর জেনেভা ফোরামে পর্যালোচনা করা হয়ে থাকে।

    ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলে অপর সদস্যগণ হচ্ছেন,  তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বিটিআরসি চেয়ারম্যান মো: জহিরুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব উর্মি তামান্না, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বিটিআরসি‘র পরিচালক (এসএস) লে: কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান, বিআইএমইই, ঢাকা‘র কো-ফাউন্ডার বিজয় জব্বার এবং আমাদের গ্রাম আইসিসি ফর ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক রেজা সেলিম।

    মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।

    ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি জুনাইদ আহমেদ পলক ডব্লিউএসআইএস মোস্তাফা জব্বার
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
    Next Article ঝড়ে ধসছে মোবাইল নেটওয়ার্ক

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.