Close Menu
| ডিজিটাল বার্তা
    Facebook X (Twitter) Instagram
    | ডিজিটাল বার্তা| ডিজিটাল বার্তা
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    | ডিজিটাল বার্তা
    হোম » নিউজ » রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানও দেখালেন ইলন মাস্ক
    অটোমোবাইল

    রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানও দেখালেন ইলন মাস্ক

    October 11, 2024
    রোবোট্যাক্সি | টেসলা
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email
    ডিজিটাল বার্তা ডেস্ক: অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) ও রোবোভ্যান উন্মোচন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালিক ইলন মাস্ক।
    অনুষ্ঠানে জানানো হয়, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। রোবোভ্যানে রয়েছে ২০টি আসন। এর ফলে রোবোভ্যানের মাধ্যমে শাটল সার্ভিস সুবিধা মিলবে। ২০২৬ সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু হবে। স্বয়ংক্রিয়ভাবে পথ চললেও মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ও রোবোভ্যান ১০গুণ বেশি নিরাপদ বলে দাবি করেছে টেসলা।
    রোবোভ্যান | টেসলা
    দুই দরজাবিশিষ্ট রোবোট্যাক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল। প্যাডেলও নেই। এমনই এক রোবোট্যাক্সিতে চড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন ইলন মাস্ক। এরপর উপস্থিত দর্শকদের তিনি জানান,স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এসব গাড়ি পরিবহন দুনিয়ায় বিপ্লব ঘটাবে। এসব গাড়ির কারণে আরোহীদের সময়ও বাঁচবে।
    ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। আর তাই বাজার বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের প্রথম দিকে গাড়িগুলোর উৎপাদন শুরু না–ও হতে পারে। সূত্র: বিবিসি, রয়টার্স
    অটোমোবাইল ইলনমাস্ক গাড়ি টেসলা ট্যাক্সি রোবোট্যাক্সি
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleশান্তিতে নোবেল পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন
    Next Article দেশের বাজারে নতুন ব্র্যান্ডের তিনটি স্মার্টঘড়ি

    সম্পর্কিত নিবন্ধ

    ওয়ানএআই” নি‌য়ে এ‌লো গ্রামীণফোন

    দেশের বাজারে Redmi Note 17 সিরিজ, কী থাকছে নতুন?

    সিম্ফনি মোবাইলই আমাকে স্মার্ট করেছে: তৌসিফ মাহবুব

    উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

    ১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্‌যাপন করল সিম্ফনি

    আবারও বাতিল বেসিস নির্বাচন, সহায়ক কমিটি গঠনের নির্দেশ

    আইটি সেন্টার হবে মানবসম্পদ, কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও বিনিয়োগের কেন্দ্র

    ইনোভেশন ফেয়ার ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বিনামূল্যে সিনেমা, তথ্য চুরির ফাঁদ: সতর্ক করল ক্যাসপারস্কি

    কাউন্টডাউন শুরু, নভোথিয়েটারে আসছে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’

    হ্যাকিং থেকে হয়রানি, সব অভিযোগের জন্য এক প্ল্যাটফর্ম

    স্যামসাং স্মার্ট টিভির জনপ্রিয় অ্যাপেই মিলল উদ্বেগজনক কোড

    এআইয়ের ঝুঁকি বাড়ছে, কেন আলোচনায় হরাইজন৩ ?

    উবারে বড় পরিবর্তন, কী সুবিধা পাচ্ছেন চালকেরা?

    টেকনোর টাইটেল স্পনসরশিপে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.