Close Menu
ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    Facebook X (Twitter) Instagram
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপারডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    • সর্বশেষ
    • খবর
      • দেশ
      • অর্থ ও বাণিজ্য
      • লাইফস্টাইল
      • আন্তর্জাতিক
      • নতুন পণ্য
      • বিবিধ
    • তথ্য প্রযুক্তি
    • টেলিকম
    • অটোমোবাইল
    • উদ্যোক্তা
      • ই-কমার্স
      • ফিনটেক
    • প্রডাক্ট রিভিউ
      • হ্যান্ডসেট
      • কম্পিউটার
      • অন‌্যান‌্য
    • বিশেষ
    • মুখোমুখি
    ডিজিটাল বার্তা | অনলাইন নিউজ পেপার
    হোম » নিউজ » অনলাইন ক্যাসিনো সম্রাট লিপু আটক
    খবর

    অনলাইন ক্যাসিনো সম্রাট লিপু আটক

    October 12, 2025
    Share
    Facebook Twitter WhatsApp LinkedIn Email

    ডিজিটাল বার্তা ডেস্ক : দেশব্যাপী আলোচিত অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপুকে (২৮) সাতক্ষীরায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ হিসাবে পরিচিত লিপুর সঙ্গে থাকা মুছাঈদ আলম (৩০) নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ও ৩ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

    আটক মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার মুজিবনগর থানার বামনপাড়া (খন্দকার পাড়া) গ্রামের মাতুনুল আলমের ছেলে ।

    ১১ অক্টোবর, শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সুপার আরো জানান, আটক আসামীদের মধ্যে লিপুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    ডিবি পুলিশ সূত্র জানায়, মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মুরশিদ আলম লিপু তার এক সহযোগিসহ সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ে একটি অটো রিকসা থেকে তাদের দুইজনকে আটক করে।

    আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তারা। বর্তমানে তারা বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উৎসাহী করাসহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে ।তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাদের দখল হতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়। আসামিরা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। লিপুর নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

    স্থানীয়রা জানান, মুরশিদ আলমের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মুরশিদ আলমের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।

    খোঁজ নিয়ে জানা গেছে, মুরশিদ আলম কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।

    রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত। এসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলায় একেকটি এজেন্টের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মেহেরপুরে জেলা শহরসহ গাংনী এবং মুজিবনগর এলাকার তরুণদের বড় একটি অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত।

    অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া এজেন্ট
    Share. Facebook Twitter WhatsApp LinkedIn Email
    Previous Articleভবিষ্যৎ অনিশ্চয়তায় এনটিটিএন খাত, বাজার হারাচ্ছে ভারসাম্য
    Next Article ভ্রমণপ্রেমীদের জন্য এলো ভিভো ভি৬০ লাইট

    সম্পর্কিত নিবন্ধ

    সাবমেরিন ক্যাবলের নতুন ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস

    রোগ নির্ণয়ে চ্যাটজিপিটির ওপর কতটা ভরসা করা যাবে

    হারানো লাগেজ খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

    পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

    ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি বাংলাদেশে উন্মোচন

    দেশজুড়ে আম্বার আইটির ফ্রি ‘ওয়াই-ফাই জোন’

    ডাক বিভাগে আধুনিকায়নের নির্দেশ মন্ত্রীর

    কাজই হবে প্রথম অগ্রাধিকার : মন্ত্রী ফকির মাহবুব আনাম

    কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চাই- ফকির মাহবুব আনাম

    দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

    জুলাই গণঅভ্যুত্থান: জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি শুরু

    স্যাটেলাইট প্রযুক্তিতে বহুমুখী প্রয়োগে আগ্রহী বাংলাদেশ

    সাইবার ঝুঁকি বাড়াচ্ছে নকল এনইআইআর সাইট

    দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!

    টেলিযোগাযোগে নতুন গতি আনতে সমন্বিত উদ্যোগের ডাক

    সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকুন

    digitalbarta.com

    সম্পাদকঃ কুমার বিশ্বজিত রায়

    ১/২, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ ।
    মোবাইলঃ ০১৭৮০-৩৬৯০৩০
    ই-মেইলঃ digitalbarta24@gmail.com

    © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজিটাল বার্তা ডটকম

    Facebook X (Twitter) YouTube
    © 2026 All rights reserved digitalbarta.com | Developed by MicroWeb Technology.

    Type above and press Enter to search. Press Esc to cancel.